হতাহতের খবরে আবারও বিক্ষুব্ধ আন্দোলনকারীরা
ঢাকার ইন্টারকন্টিনেন্টাল এলাকায় কয়েকজন গুলিবিদ্ধসহ আহতের খবরে আবারও বিক্ষুব্ধ হয়ে পড়েছেন আন্দোলনকারীরা।
রোববার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বিক্ষোভ ও স্লোগানে ইন্টারকন্টিনেন্টালের দিকে মার্চ শুরু করেন তারা। এমন পরিস্থিতিতে সেখানে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে।
সরেজমিনে শাহবাগে থাকা ঢাকা পোস্টের প্রতিবেদক জানান, ঢাকার মিরপুর, উত্তরা, ধানমন্ডিসহ সারা দেশে হতাহতের ঘটনায় ক্ষোভে ফুঁসছিল শাহবাগে অবস্থান নেওয়া হাজার হাজার আন্দোলনকারী। এর মধ্যেই ঢাকার শাহবাগের নিকটবর্তী ইন্টারকন্টিনেন্টাল এলাকা থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী গুলিসহ আঘাতে আহত অবস্থায় শাহবাগে আনা হয়। এই দৃশ্য দেখে বিক্ষুব্ধ হয়ে সাড়ে ৫টার দিকে শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টালের দিকে মার্চ করেন আন্দোলনকারীরা। সর্বশেষ খবর অনুযায়ী সেখানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।
T.A.S / T.A.S
লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান
দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও
শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী
ভিসা আবেদনে সহায়তা করতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল
স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬