ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

উত্তরায় সংঘর্ষে আ.লীগ নেতা নিহত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৮-২০২৪ বিকাল ৬:৪৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিব হাসান।

রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র-জনতা বিএনএস সেন্টার ও আজমপুর রাজউক কমার্শিয়ালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। 

সে সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব হাসান আজমপুরের একটি ক্যাম্পে বক্তব্য দিচ্ছিলেন। বিক্ষোভকারীরা ছিলেন সড়কে।

পরে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন আওয়ামী লীগ নেতা আনোয়ারুল।

এছাড়া, আওয়ামী লীগের ক্যাম্পে ভাঙচুর চালানো হয়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে।

দুপুর ১টার দিকে হাউস বিল্ডিং থেকে জসীমউদ্দীন পর্যন্ত ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক দখলে নেন বিক্ষোভকারীরা।

এদিকে, সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ একাধিক ব্যক্তি উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে মাইলস্টোন কলেজের সাবেক শিক্ষার্থী ইমন সরকার ও নওয়াব হাবিবুল্লাহ স্কুলের ফাহিম নামের দুইজন রয়েছেন।

T.A.S / T.A.S

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান