গাবতলী শুনসান, আমিনবাজার ব্রিজ বন্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ ও ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে ঘিরে রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। এজন্য পুলিশের পক্ষ থেকে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলকারীরা আজকের ‘মার্চ টু ঢাকা’ সফল করার জন্য সবাক ঢাকায় আসার আহ্বান জানিয়েছে। এজন্য ঢাকার সবগুলো প্রবেশপথে ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছে আমিনবাজার ব্রিজ। সোমবার (৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, গাবতলী ও আমিনবাজার ব্রিজ এলাকা ঘুরে দেখা যায়, কারফিউ জারি করার কারণে রাস্তা একেবারে ফাঁকা। সাধারণ মানুষের চলাচল নেই বললেই চলে। তবে ক্ষণে ক্ষণে কিছু মোটরসাইকেল এবং ব্যাটারি চালিত রিকশা দেখা মিলছে। গাবতলীর চিরচেনা রূপ আজ নেই। বাস কাউন্টারগুলোর বন্ধ। একেবারে শুনসান নীরবতা বিরাজ করছে এই এলাকায়। রাতে সাভার থেকে ইট নিয়ে আমিনবাজার ব্রিজ হয়ে ঢাকায় প্রবেশ করতে চেয়েছিল আমিনুল নামে এক ট্রাক চালক। তাকে আমিনবাজার ব্রিজের কাছে আটকে দেওয়া হয়। তিনি বলেন, কারফিউ দেওয়ার খবর জানতাম না। তাই ইট নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। এখন এখানে আটকে দেওয়া হয়েছে।
রাজবাড়ি থেকে পেঁয়াজ নিয়ে গতকাল ঢাকায় আসেন তাওহিদ নাকে এক পিকআপভ্যান চালক। তিনি জানালেন, পেঁয়াজ আনলোড করে রাতে গাবতলী হয়ে রাজবাড়ি যেতে চেয়েছিলেন। কিন্তু তাকে ব্রিজের কাছে আটকে দেওয়া হয়েছে। এখন বাধ্য হয়ে এখানে বসে রয়েছেন।
অন্যদিকে রড বোঝাই ট্রাক নিয়ে খুলনা যাচ্ছিলেন আব্দুর রহমান নামে এক চালক। কিন্তু তাকে পুলিশ আটকে দিয়ে চাবি নিয়ে নিয়েছে বলে অভিযোগ তার। বলেছে বিকেলে সিদ্ধান্ত জানানো হবে কখন চাবি দেওয়া হবে।
আমিনবাজার ব্রিজ এলাকায় দেখা যায়, অনেকগুলো ট্রাক উভয় পাশের রাস্তার ওপর সারি করে রেখে দেওয়া হয়েছে। দেখে মনে হবে এটা কোনো ট্রাক টার্মিনাল। ট্রাকের আশপাশে চালকরা ঘুরছে-ফিরছে।
গাবতলীতে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমিনবাজার ব্রিজ বন্ধ করে রাখা হয়েছে। যাতে কোনো যানবাহন প্রবেশ করতে না পারে।
এদিকে কারফিউর কারণে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। যারা বের হচ্ছেন তাদের বিভিন্ন বিষয়ে জেরা করা হচ্ছে রাস্তায়। গাবতলীর রাস্তায় পুলিশ সদস্যদের কিছুক্ষণ পরপর মার্চ করতে দেখা যায়।
Aminur / Aminur
লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান
দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও
শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী
ভিসা আবেদনে সহায়তা করতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল
স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬