প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে : সেনাপ্রধান
চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।তিনি বলেছেন, প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে। আপনাদের (জনগণ) সব দাবি পূরণ করা হবে।সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেনাপ্রধান।তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। আপনারা আশাহত হবেন না।
তিনি আরও বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনাদের সব দাবি পূরণ করা হবে।
সেনাবাহিনীর প্রতি আশা রাখার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।
এ সময় আন্দোলনরত ছাত্র-জনতাকে ঘরে ফেরার আহ্বান জানান তিনি।
এমএসএম / এমএসএম
লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান
দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও
শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী
ভিসা আবেদনে সহায়তা করতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল
স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬