ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

একটু ধৈর্য ধরেন, বড় সুসংবাদ আসছে : আসিফ নজরুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৮-২০২৪ বিকাল ৬:৫

দেশের ছাত্র-জনতাকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আপনারা একটু ধৈর্য ধরেন। অনেক বড় সুসংবাদ আসছে। সোমবার (৫ আগস্ট) বিকেল সোয়া ৩টায় নিজের ফেসবুক পেজে দেওয়া ৩৮ সেকেন্ডের এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, সেনাপ্রধানের সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি ছাত্র-জনতার যে আশা-আকাঙ্ক্ষা-প্রত্যাশা তা তিনি বুঝতে পেরেছেন। আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে।
তিনি আরও বলেন, দেশের জনগণের প্রতি আমার আকুল অনুরোধ আপনারা একটু ধৈর্য ধরেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখেন। এই দেশটা আমাদের। ইনশাল্লাহ এখন থেকে অত্যন্ত সঠিকপথে অগ্রসর হবো।
বৈঠক শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন সরকার দেশ পরিচালনা করবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান জানান, ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি। ছাত্ররা শিক্ষক আসিফ নজরুলকে শ্রদ্ধা করেন। তাকে অনুরোধ করেছি যোগাযোগ করতে।
এ সময় ছাত্র-জনতাকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে।

 

Aminur / Aminur

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান