ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সীমিত পরিসরে চলছে গণপরিবহনসহ অন্যান্য যান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৮-২০২৪ দুপুর ১:৬

ঢাকা: আওয়ামী লীগ সরকারের পতনের পর উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি উদ্বেগ-উৎকণ্ঠার একটি রাত কাটিয়েছে বাংলাদেশ। দীর্ঘ সেই রাত শেষে উদিত হয়েছে নতুন সূর্য। টানা কয়েকদিনের সংঘাতের রেশ কেটে সবকিছু স্বাভাবিক হতে এখনও অনেক সময় বাকি। তবে এরই মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। রাজধানীর সড়কগুলোতে চলতে শুরু করেছে গণপরিবহনসহ অন্যান্য যানবাহন। তবে তা সীমিত পরিসরে। রাস্তায়ও মানুষের চলাচল কম।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে রাজধানীর খামারবাড়ি, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, ধানমন্ডি-২৭ ও আসাদগেট ঘুরে এ চিত্র দেখা যায়।
সকাল ১০টায় রাজধানীর ফার্মগেট থেকে আসাদগেট পর্যন্ত ঘুরে দেখা যায়, সরকারি পরিবহন বিআরটিসিসহ অন্যান্য পরিবহনের বাস সীমিত আকারে চলাচল করছে। একইভাবে চলছে ব্যক্তিগত গাড়িসহ রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল। সাধারণ মানুষের চলাচলও রয়েছে সড়কে। তবে তা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম।রাস্তায় কোথাও নেই কোনো ট্রাফিক, নেই ট্রাফিক সিগনালও। শুধু জায়গায় জায়গায় পড়ে আছে গত কয়েকদিনের সংঘাতের ধ্বংসযজ্ঞ। সুযোগ সন্ধানী কতিপয় মানুষদের সেসব ধ্বংসযজ্ঞ ভেঙে নিয়ে যেতে দেখা গেছে। রাস্তায় অফিসগামী মানুষের থেকে বেশি দেখা গেছে উৎসুক জনতা। সবার মুখে মুখেই গত কয়েককদিনের ঘটনাপ্রবাহ, বিচার-বিশ্লেষণ। তবে কোনো শিক্ষার্থীকে রাস্তায় দেখা যায়নি।

 

Aminur / Aminur

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান