ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ফাঁকা পড়ে আছে মন্ত্রীদের রুম, সরানো হয়েছে নেমপ্লেট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৮-২০২৪ দুপুর ১:২৪

সরকার পতনের পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে মন্ত্রীদের রুম ফাঁকা পড়ে আছে। রুমের সামনে থেকে সরানো হয়েছে নেমপ্লেট।

মঙ্গলবার (৬ আগস্ট) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে এ চিত্র দেখা গেছে। 

সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, গত সপ্তাহেও মন্ত্রীদের রুমগুলো ছিল জাঁকজমকপূর্ণ। মন্ত্রীরা অফিস করলে অধিকাংশ সময় তাদের রুমগুলোতে কর্মকর্তা-কর্মচারী, নেতা-কর্মীদের ভিড় থাকতো। আজ রুমগুলো ফাঁকা পড়ে আছে। রুমের সামনে থেকে নেমপ্লেটগুলোও সরানো হয়েছে।

সকাল থেকে থমথমে অবস্থা বিরাজ করে সচিবালয়ে। পোশাকধারী কোনো পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের দেখা যায়নি। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

সচিবালয়ে উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে অনেক কম দেখা গেছে। আওয়ামী লীগপন্থি কর্মকর্তা-কর্মচারীরা আসেননি বলে জানা গেছে। পুনরায় সংগঠিত হন বিএনপিপন্থি কর্মকর্তা-কর্মচারীরা। বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা মিষ্টি বিতরণ করছেন।

দুপুর পৌনে ১২টায় হঠাৎ বের হয়ে যেতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। ১টার দিকে ফাঁকা হয়ে যায় সচিবালয়।

সচিবালয় থেকে বের হওয়ার সময় ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সকালের সময়কে বলেন, সচিবালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য সব কর্মকর্তা-কর্মচারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। এরপরই সবাই হুড়াহুড়ি করে বের হতে শুরু করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, সচিবালয়ে হামলা হবে— এমন খবরে সবাই বের হয়ে যাচ্ছেন। এটা গুজব নাকি সত্য তা এখন পর্যন্ত জানি না।

T.A.S / T.A.S

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান