ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

পড়ে থাকা ৩ মরদেহের হাতে হাতকড়া, ওপরে পুলিশের পোশাক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৮-২০২৪ দুপুর ১:৩২

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে অজ্ঞাত তিনজনের লাশ পড়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এর মধ্যে দুইজনের মরদেহে পুলিশের পোশাক এবং আরেকজনের মরদেহের হাতে হাতকড়া পরানো অবস্থায় দেখা গেছে বলেও জানা গেছে।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে লাশগুলো যাত্রাবাড়ী থানার সামনে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা জানিয়েছেন, যাত্রাবাড়ী থানার সামনে অন্তত সাত থেকে আটটি পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এই সুযোগে কিছু সুযোগ সন্ধানী মানুষ এসব পোড়া গাড়ি থেকে বিভিন্ন জিনিস লুট করে নিয়ে যাচ্ছে।
রফিকুল ইসলাম নামের এক প্রত্যক্ষদর্শী জানান, গতকাল দুপুরে আন্দোলনকারীরা যাত্রাবাড়ীর কাজলা এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন। এতে নিহত হন অনেকে। 
এরপর একপর্যায়ে গতকাল দুপুরের পর বিক্ষোভকারীরা যাত্রাবাড়ী থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। একপর্যায়ে তারা থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের মারধর করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য হতাহত হন। আজ সকালে থানার সামনে এই পরিস্থিতি দেখা যায়।
প্রসঙ্গত, গতকাল সোমবার দিনভর পুলিশ সদর দপ্তরসহ রাজধানী ঢাকার ১৩টি এবং ঢাকার বাইরে সাতটি থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এছাড়া, সাতক্ষীরা ও শেরপুর জেলা কারাগারে হামলা চালানো হয়। তবে, এসব ঘটনায় কতজন হতাহত হয়েছেন ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

T.A.S / T.A.S

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে

হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর

সাংবাদিক পরিচয়ে অনেক আ.লীগ নেতা নির্যাতনে জড়িত ছিলেন: তথ্যমন্ত্রী

হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে

৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী

বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

ঈদুল আজহায় সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি

পবিত্র ঈদুল আজহা ২৮ মে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি তীব্র যানজট