ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সচিবালয়ে সংগঠিত হচ্ছে বিএনপিপন্থি কর্মকর্তা-কর্মচারীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৮-২০২৪ দুপুর ২:৭

আওয়ামী সরকারের পতনের পর এবার নড়েচড়ে বসেছে সচিবালয়ের বিএনপিপন্থি কর্মকর্তা-কর্মচারীরা। সচিবালয়ে জরুরি এক আলোচনা সভায় নতুন করে সংগঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন তারা। একইসঙ্গে সরকারপন্থিদের হুঁশিয়ারি উচ্চারণ করেন এত বছর ধরে পদোন্নতি বঞ্চিত এসব কর্মকর্তারা।

মঙ্গলবার (৬ আগস্ট) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা।

সচিবালয়ে পদবঞ্চিত কর্মকর্তারা বলেন, আমরা আজ একটি বাস্তবতার কথা বলতে চাই। গত নির্বাচন এবং চারদিন আগেও দেখেছি আপনারা অনেকেই দালালি করেছেন। সরকারি এমপি-মন্ত্রীদের পিছু পিছু ঘুরেছেন। আজকের এই আলোচনায় এমন সুবিধাভোগী কোনো কর্মকর্তা কর্মচারী থাকলে বের হয়ে যান। যদি এমন কেউ থাকেন তাহলে আপনার বিবেককে প্রশ্ন করেন এই ১৫ বছরে আপনারা কি করেছেন। তা না হলে আপনাদের কিছু হয়ে গেলে সে দায় আমরা নেবো না।

তারা বলেন, এ আন্দোলনে যারা নিহত হয়েছে, যেসব ছাত্র ভাইয়েরা আত্মত্যাগ করেছে তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা জীবন দিয়ে আমাদের মুক্তি দিয়ে গেছে। আমরা ভুয়া মুক্তিযোদ্ধা চাই না। যারা প্রাণ দিয়ে এই দেশেরে স্বাধীনতা এনেছে তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। আগামীতে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম সরিয়ে এই মুক্তিযোদ্ধাদের নাম লেখা হবে।

তারা আরও বলেন, আমরা এতদিন পদোন্নতি থেকে বঞ্চিত ছিলাম। অনেক মেধাবী কর্মকর্তাদের ইচ্ছাকৃতভাবে চাপিয়ে রাখা হয়েছে। অবিচার করা হয়েছে।

T.A.S / T.A.S

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান