ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৮-২০২৪ দুপুর ৩:১৭

জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। গত ১ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন।এর আগে বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এক ভিডিও বার্তায় আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পরেও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি। আজ (মঙ্গলবার) বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিপ্লবী ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। উল্লেখ্য, সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এসময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

Aminur / এমএসএম

'পাসপোর্ট নয়, বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরতে হবে'

আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

জুমাদাল আখিরাহ মাসের তারিখ নির্ধারনের সভা মঙ্গলবার

ঢাকায় আইএফআরসির নতুন প্রতিনিধি সেভাল গুজেলকিলিঞ্চ

যে কারণে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে

ই-রিকশা নীতিমালা সংশোধনসহ ১২ দফা দাবিতে শ্রমিক ইউনিয়নের সমাবেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রিহ্যাবের আলোচনা সভা

জেদ্দায় শুরু হলো ষষ্ঠ হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা

দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন হাসিনা : রয়টার্সের এক্সক্লুসিভ

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫৪১

রাজধানীর আরও তিন স্থানে ককটেল বিস্ফোরণ

ঢাকায় অটোরিকশাচালকদের ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা