ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

দুই ডোজ টিকা নেয়ার ব্যবধান কমানোর উপায় খোঁজার পরামর্শ প্রধানমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৮-২০২১ দুপুর ৪:২১

দুই ডোজ করোনা টিকা নেয়ার মধ্যে সময়ের ব্যবধান কমিয়ে আনার উপায় খুঁজতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। ভার্চুয়ালি এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

স্বাস্থমন্ত্রী বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন দ্বিতীয় ডোজের সময়টা একটু কমিয়ে আনা যায় কিনা, সেরকম কোনো উপায় আছে কিনা তা খুঁজে দেখতে বলেছেন। দুই ডোজের মধ্যে ব্যবধান ১৫ বা ২০ দিন করা য়ায় কিনা তা খতিয়ে দেখা হবে।

জাহিদ মালিক বলেন, আমাদের এখানে বর্তমানে চার সপ্তাহের ব্যবধানে করোনা প্রতিরোধে দুই ডোজ টিকা দেওয়া হচ্ছে। তবে কিছু দেশে ১৫ দিনের মধ্যে করোনার দ্বিতীয় ডোজ দেওয়া হয়। সেই দেশের রেফারেন্স টেনে বলা হয়েছে। এখন ডাব্লিউএইচও'র সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব এ বিষয়ে। 

প্রীতি / প্রীতি

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ