ট্রাম্পের সাজা স্থগিত করতে অস্বীকার করেছে মার্কিন সুপ্রিমকোর্ট
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা স্থগিত করতে অস্বীকার করেছে দেশটির সুপ্রিমকোর্ট। সোমবার (৫ আগস্ট) সুপ্রিমকোর্ট মিসৌরি রাজ্যের করা একটি আবেদন প্রত্যাখ্যান করেছে, যেখানে ট্রাম্পের সাজা স্থগিতের অনুরোধ জানানো হয়েছিল। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্কের বিষটি চুপ থাকার জন্য ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাকে (ড্যানিয়েলস) এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন।
এ অভিযোগে নিউইয়র্কের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মোট ৩৪টি অভিযোগ আনা হয় এবং সবগুলোতেই তিনি দোষী সাব্যস্ত হন।
আসন্ন ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে, মিসৌরির রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল অ্যান্ড্রু বেইলি গত ৩ জুলাই ট্রাম্পের সাজা স্থগিত চেয়ে সুপ্রিমকোর্টের কাছে একটি আবেদন করেন। ফ্লোরিডা, আইওয়া, মন্টানা এবং আলাস্কার রিপাবলিকান অ্যাটর্নি জেনারেলরাও মিসৌরির মামলার সমর্থনে সুপ্রিমকোর্টে ব্রিফ জমা দিয়েছেন।
নিউইয়র্ক আদালতের বিচারক জুয়ান মার্চান আগামী ১৮ সেপ্টেম্বর ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ মামলার সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন।
T.A.S / T.A.S
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন
পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ
হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট