বাবরি মসজিদ ভাঙতে দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী
ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ ১৯৯২ সালে ভেঙে ফেলেছিল উগ্রহিন্দুত্ববাদীরা। আর সেই মসজিদ ভাঙার দৃশ্য টিভিতে দেখার সময় কেঁদেছিলেন বলে জানিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা সোনিয়া গান্ধী।
গতকাল শনিবার (৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক তথ্যে এ কথা জানান সোনিয়া। তিনি বলেন, “বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য টেলিভিশনে দেখার সময় আমি কেঁদে দেই। এরমাধ্যমে আমি বুঝতে পারি ভারতের সামনে তার ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য দীর্ঘ লড়াই সামনে রয়েছে।”
উত্তর প্রদেশের উগ্রপন্থিদের মধ্যে ওই সময় রামজন্মভূমি আন্দোলন বিস্তৃত হচ্ছিল। বাবরি মসজিদের নিচে প্রাচীন মন্দির আছে এমন অভিযোগ তুলে এটি ভেঙে ফেলা হয়।
ওই কাজে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির হাত ছিল সেটি উল্লেখ করে সোনিয়া বলেন, আমি বুঝতে পারি মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু এবং তার সহকর্মীরা যে ধর্মনিরপেক্ষ ভারতের স্বপ্ন দেখেছিলেন সেটি রক্ষায় ভারত কঠিন পরীক্ষায় অবতীর্ণ হচ্ছিল।
ভারতে বিজেপি ও তাদের উগ্র হিন্দুত্ববাদের যে উত্থান হয়েছে সেখানে কংগ্রেসেরও ভূমিকা আছে বলে স্বীকার করেছেন সোনিয়া।
এদিকে সোনিয়া বাবরি মসজিদ নিয়ে এমন বক্তব্য দেওয়ার পর তাকে নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দলটির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি অভিযোগ করেছেন কংগ্রেস হলো ‘হিন্দু বিরোধী’।
তিনি এক্সে লিখেছেন, “সোনিয়া গান্ধী বাবরি মসজিদের জন্য চোখের পানি ফেলেন, সোনিয়া গান্ধী বাটলা হাউজের জন্য চোখের পানি ফেলেন। সোনিয়া গান্ধী প্রমাণ করেছেন কংগ্রেস হলো বাবরপন্থি এবং ভগবান রাম বিরোধী। সোনিয়া গান্ধীর ভোট ব্যাংক কমতেই থাকবে।”
বাবরি মসজিদ ভাঙার জেরে ভারতের বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব বাধে। যার রেশ দীর্ঘদিন ছিল।
বিজেপির প্রতিশ্রুতি ছিল বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণ করা হবে। ২০২৪ সালে সেখানে মন্দির নির্মাণ করে সেই প্রতিশ্রুতি পূর্ণ করেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Aminur / Aminur
বাবরি মসজিদ ভাঙতে দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী
মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো বিপ্লবী গার্ড
ভারী বৃষ্টিতে গাজার বাস্তুচ্যুতদের দুর্ভোগ চরমে
ইয়েমেনের সানায় সৌদির বিমান হামলা, নিহত ২২
সময় ফুরিয়ে আসছে, ইরানে এখনই হামলার জন্য ট্রাম্পকে পরামর্শ কিছু উপদেষ্টার
‘যুদ্ধের শুরুর দিকের চেয়ে বর্তমানে বেশি শক্তিশালী ইরানি বাহিনী’
ইয়েমেনের রাজধানীতে সৌদির বিমান হামলায় ১১ জন নিহত
লোহিত সাগরে জাহাজ চলেচলে নতুন নিয়ম জারি করেছে হুথিরা
শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেপ্তার
ইরানে ‘সীমিত মাত্রায়’ হামলা হয়েছে, জানালেন ট্রাম্প
পদত্যাগ করলেন ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তা
নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেটের ‘পুনরুদ্ধার’ চান বিজেপির এমপি