শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেপ্তার
ব্রিটেনের রাজ সিংহাসনের অন্যতম উত্তরাধিকারী এবং ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারির শ্বশুর থমাস মার্কেল শিশুদের যৌন নিপীড়নের সামগ্রী নিজের সঙ্গে রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাঝ্যের পোল্ক শহর থেকে তাকে গ্রেপ্তার করে মার্কিন গোয়েন্দা ও আইনপ্রয়োগকারী সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
থমাস মার্কেল প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলের বাবা। ৮২ বছর বয়স্ক থমাসকে স্থানীয় সময় শুক্রবার ভোরে গ্রেপ্তার কারার পর পোল্ক কাউন্টির প্রবীণ পরিচর্যা কেন্দ্র (সিনিয়র কেয়ার ফ্যাসিলিটি) থেকে এফবিআই হেফাজতে নেওয়া হয়। পরে বিকেলে হাজির করা হয় টাম্পা শহরের ফেডারেল আদালতে।
আদালতে অবশ্য জামিন পেয়েছেন থমাস মার্কেল, তবে তাকে এই শর্তে আদালত জামিন দিয়েছে যে এখন থেকে তিনি ইলেকট্রনিক নজরদারির আওতায় থাকবেন।
থমাস মার্কেলের বিরুদ্ধে ১৪ পৃষ্ঠার একটি লিখিত অভিযোগ আদালতে জমা দিয়েছে এফবিআই। সেখানে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে প্রায় দু’দশক ধরে দু’টি স্টোরেজ ইউনিট ভাড়া নিয়েছেন থমাস। সম্প্রতি সেখানে অভিযান চালিয়ে শিশুদের যৌন নিপীড়নের সঙ্গে সংশ্লিষ্ট ৭৮টি বস্তু জব্দ করেছেন এফবিআই এজেন্টরা। এসব উপাদানের মধ্যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে তার নিজের যৌন উত্তেজক ছবিও রয়েছে।
১৪ পৃষ্ঠার একটি ফেডারেল ফৌজদারি অভিযোগে বলা হয়েছে, এজেন্টরা প্রায় ৭৮টি বস্তু জব্দ করেছে। অভিযোগ অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস এলাকায় প্রায় দুই দশক ধরে ভাড়া নেওয়া দুটি স্টোরেজ ইউনিটে মার্কল শিশু যৌন নির্যাতনের উপাদান—যার মধ্যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে তাঁর নিজের যৌন উত্তেজক ছবিও রয়েছে—গোপনে রেখেছিলেন।
এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেলের প্রতিক্রিয়া
অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের আগে অভিযোগপত্রের সঙ্গে একটি হলফনামা দাখিল করা হয়েছিল। এতে উল্লেখ করা হয়েছে যে, ওই স্টোরেজ ইউনিটগুলোতে পাওয়া ছবিগুলোর মধ্যে দুটিতে একজন ব্যক্তিকে দেখা গেছে। ওই ব্যক্তিকে একজন সাক্ষী থমাস মার্কল হিসেবে শনাক্ত করেছেন।
ওই ছবিগুলোতে তাকে একজন নগ্ন অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে দেখা যায়। ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে দাখিল করা নথিপত্র অনুযায়ী, উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে কয়েক ডজন স্লাইড, আলোকচিত্র, ফিল্ম নেগেটিভ এবং বই— এসব সামগ্রীর সবগুলোতেই অবৈধ উপাদান ছিল। এফবিআই বর্তমানে এসব জিনিস পর্যালোচনা করছে।
এক বিবৃতিতে এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেছেন, “অভিযোগ অনুযায়ী, মার্কল নিষ্পাপ শিশুদের লক্ষ্যবস্তু করেছিলেন এবং অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের শৈশবের পবিত্রতা কেড়ে নিতে চেয়েছিলেন। নিষ্পাপ শিশুদের সুরক্ষায় এফবিআই তাদের হাতে থাকা সব ধরনের সম্পদ ব্যবহার করবে। যে কোনো অপরাধী—যারা শিশুদের লক্ষ্যবস্তু করে—তাদের জন্য এই দেশে বা অন্য কোথাও কোনো আশ্রয় থাকবে না।”
প্যাটেল লস অ্যাঞ্জেলেস ও টাম্পার এফবিআই এজেন্টদের পাশাপাশি মেক্সিকো, ফিলিপাইন এবং মার্শাল আইল্যান্ডসের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা এই তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন।
অভিযোগনামার কিছু তথ্য গোপন রাখা হয়েছে; যেমন—যে ফেডারেল এজেন্ট অভিযোগনামায় স্বাক্ষর করেছেন, তার নাম প্রকাশ করা হয়নি। তিনি জানিয়েছেন যে, তিনি এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস কার্যালয়ে শিশুদের বিরুদ্ধে সহিংস অপরাধ বিষয়ক ইউনিটে কর্মরত আছেন।
মামলাটি ‘ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বনাম থমাস ওয়েইন মার্কেল’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মার্কিন বিচার বিভাগের প্রকাশিত এক বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি বিল এসাইলি বলেন, “এই অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। আমরা ফেডারেল আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে জনাব মার্কেলের বিচার নিশ্চিত করব।”
সূত্র : এপি, ফার্স্টপোস্ট
aliul / aliul
লোহিত সাগরে জাহাজ চলেচলে নতুন নিয়ম জারি করেছে হুথিরা
শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেপ্তার
ইরানে ‘সীমিত মাত্রায়’ হামলা হয়েছে, জানালেন ট্রাম্প
পদত্যাগ করলেন ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তা
নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেটের ‘পুনরুদ্ধার’ চান বিজেপির এমপি
ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র
ইয়েমেনের এক বাজারে হামলায় ৩০ জন নিহত, সরকার-হুথির পাল্টাপাল্টি দোষারোপ
মার্কিন সেনারা ১ হাজার কিমি পিছিয়ে গেছে, দাবি বিপ্লবী গার্ডের
ইরানে ৯ নভেম্বর অমাবস্যার রাতে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
নিজেদের শর্ত নিয়ে অবস্থান কঠোর করছে ইরান
আলগা ছিল হোটেলের কাঁচের জানালা, পাশে বসতেই পড়ে গেলেন নিচে (ভিডিও)
এক্সের অনুবাদে তারেক রহমানের জায়গায় হাসিনার নাম, বিব্রত জাপানের মন্ত্রী