ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

পদত্যাগ করলেন ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-১১-২০২৬ দুপুর ৩:২৯

মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পর একে একে পদত্যাগ করছেন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। ইতোমধ্যে ৩ জন কর্মকর্তা পদত্যাগ করেছেন।

ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী এবং যুক্তরাষ্ট্রের বর্তমান অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি নাগরিক অধিকার বিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল হারমিত ধীলনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এই দায়িত্বে থাকাকালে ধীলন প্রায় ৩০টি অঙ্গরাজ্য থেকে ভোটার নিবন্ধনের তালিকা সংগ্রহের ব্যর্থ প্রচেষ্টার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এই প্রচেষ্টাটি এমন সময়ে চালানো হয়েছিল যখন এই সপ্তাহে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে।

একাধিক মার্কিন গণমাধ্যমে ধীলনের পদত্যাগপত্র প্রকাশ করেছে। অব্যাহতিপত্রে ধীলন বলেছেন, তিনি অক্টোবরেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন এবং নির্বাচন পর্যন্ত নিজ পদে বহাল থাকতে সম্মত হয়েছিলেন।

শুক্রবার ব্ল্যাঞ্চ আরও জানিয়েছেন , জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন আইজেনবার্গ এবং ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি জেসন রেডিং কুইনোনেসও পদত্যাগ করেছেন।

কুইনোনেস এমন কয়েকজন সাবেক গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম তদারকি করছিলেন, যাদের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ ছিলো যে এই কর্মকর্তারা তাকে ক্ষমতা থেকে অপসারণের চেষ্টা করেছিলেন।

ট্রাম্পের শাসনামলে বিচার বিভাগ এমন অনেক ব্যক্তির বিরুদ্ধে মামলা পরিচালনা করেছে, যাদের তিনি নিজের শত্রু বলে মনে করতেন। অভিযোগ আনতে অনিচ্ছুক বা অক্ষম হওয়ার কারণে বেশ কয়েকজন প্রসিকিউটরকে তাদের চাকরি হারাতে হয়েছে।

বিচার বিভাগের দায়ের করা একটি আলোচিত মামলায়, এফবিআই-এর সাবেক পরিচালক জেমস কোমিকে এপ্রিল মাসে অভিযুক্ত করা হয়। কোমির বিরুদ্ধে অভিযোগ—তিনি ইনস্টাগ্রামে সামুদ্রিক ঝিনুকের ছবি সম্বলিত একটি পোস্টের মাধ্যমে ট্রাম্পের জীবননাশের হুমকি দিয়েছিলেন।

সূত্র : এএফপি, এনডিটিভি ওয়ার্ল্ড

aliul / aliul

লোহিত সাগরে জাহাজ চলেচলে নতুন নিয়ম জারি করেছে হুথিরা

শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেপ্তার

ইরানে ‘সীমিত মাত্রায়’ হামলা হয়েছে, জানালেন ট্রাম্প

পদত্যাগ করলেন ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তা

নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেটের ‘পুনরুদ্ধার’ চান বিজেপির এমপি

ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইয়েমেনের এক বাজারে হামলায় ৩০ জন নিহত, সরকার-হুথির পাল্টাপাল্টি দোষারোপ

মার্কিন সেনারা ১ হাজার কিমি পিছিয়ে গেছে, দাবি বিপ্লবী গার্ডের

ইরানে ৯ নভেম্বর অমাবস্যার রাতে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

নিজেদের শর্ত নিয়ে অবস্থান কঠোর করছে ইরান

আলগা ছিল হোটেলের কাঁচের জানালা, পাশে বসতেই পড়ে গেলেন নিচে (ভিডিও)

এক্সের অনুবাদে তারেক রহমানের জায়গায় হাসিনার নাম, বিব্রত জাপানের মন্ত্রী

ইয়েমেনের মার্কেটে সৌদি জোটের বিমান হামলা, বহু মানুষ হতাহত