মার্কিন সেনারা ১ হাজার কিমি পিছিয়ে গেছে, দাবি বিপ্লবী গার্ডের
ইরানের সঙ্গে সর্বশেষ যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সেনারা যেখানে ছিল সেখান থেকে তারা এক হাজার কিলোমিটার পিছিয়ে গেছে বলে দাবি করেছেন ইসলামিক বিপ্লবী গার্ডের অন্যতম শীর্ষ কমান্ডার আলি ফাদাভির।
আলি ফাদাভির বিপ্লবী গার্ডের কমান্ডারদের উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি আজ শুক্রবার (৬ নভেম্বর) বলেছেন, তাদের প্রতিরোধের কারণে মার্কিন বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর মার্কিন সেনারা তাদের যুদ্ধাস্ত্র নিয়ে ইরানের সীমান্ত থেকে যেখানে ছিল, এখন সেখান থেকে তারা এক হাজার কিলোমিটার দূরে আছে।
আলি ফাদাভি বলেন, “যখনই মার্কিন সেনারা আমাদের সীমান্তের কাছাকাছি আসার চেষ্টা করেছে, আমরা তা প্রতিহত করেছি। যা তাদের দূরে রাখতে সাহায্য করেছে।”
যুক্তরাষ্ট্র ইরানি জনগণকে তাদের চাপের কাছে নতি স্বীকার করাতেও ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিপ্লবী গার্ডের এ কমান্ডার। তিনি বলেছেন, আমাদের দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানিদের তাদের লক্ষ্য থেকে সরাতে এবং তাদের চাপের কাছে নতি স্বীকার করাতে পারেনি।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র আগামী ৯ নভেম্বর রাতে ইরানে হামলা চালাতে পারে। গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তার নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন তখন সম্ভাব্য এ তারিখ নিয়ে আলোচনা হয় বলে ফক্স নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সূত্র: আলজাজিরা
aliul / aliul
মার্কিন সেনারা ১ হাজার কিমি পিছিয়ে গেছে, দাবি বিপ্লবী গার্ডের
ইরানে ৯ নভেম্বর অমাবস্যার রাতে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
নিজেদের শর্ত নিয়ে অবস্থান কঠোর করছে ইরান
আলগা ছিল হোটেলের কাঁচের জানালা, পাশে বসতেই পড়ে গেলেন নিচে (ভিডিও)
এক্সের অনুবাদে তারেক রহমানের জায়গায় হাসিনার নাম, বিব্রত জাপানের মন্ত্রী
ইয়েমেনের মার্কেটে সৌদি জোটের বিমান হামলা, বহু মানুষ হতাহত
মক্কায় হুথিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি
খামেনির চিঠি নিয়ে পুতিনের সঙ্গে বৈঠক ইরানের নিরাপত্তাপ্রধানের
মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ফ্রান্সে বড় বিক্ষোভ : একদিনে আহত ৫৩ পুলিশ, গ্রেপ্তার ৪৪৮ জন বিক্ষোভকারী
নির্বাচনে ভরাডুবির পর ইরান নিয়ে কঠিন পরিস্থিতিতে ট্রাম্প