ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মক্কায় হুথিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-১১-২০২৬ বিকাল ৫:১৯

পবিত্র অঞ্চল মক্কার আকাশে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে সৌদি আরব। আজ শুক্রবার (৬ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, মক্কা অঞ্চলের আকাশসীমায় ড্রোনটি শনাক্ত ও ভূপাতিত করা হয়।

ইয়েমেনের হুথিরা প্রায় দুই মাস ধরে সৌদি আরবে নিয়মিত হামলা চালিয়ে আসছে। এরমধ্যে সৌদি আরব একাধিকবার দাবি করেছে, হুথিরা মক্কা ও মদিনাতেও হামলা চালিয়েছে। তবে হু্থিরা এসব দাবিকে মিথ্যা হিসেবে অভিহিত করেছে।

আজ মক্কায় ড্রোন ভূপাতিত হওয়া নিয়ে হুথিরা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

ড্রোন ভূপাতিত করার ব্যাপারে সৌদি জোটের মুখপাত্র এক্সে শুধু লিখেছেন, “মক্কা অঞ্চলে একটি ড্রোন শনাক্ত ও এটি ধ্বংস করা হয়েছে।” তিনি এর বেশি আর কোনো তথ্য দেননি।

সৌদির বিমান হামলায় ইয়েমেনে সাতজন নিহত

এদিকে গতকাল বৃহস্পতিবার সৌদির বিমান হামলায় ইয়েমেনের সা’দা-তে সাতজন নিহত হন। হুথিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি এ তথ্য জানান। তিনি বলেন, সৌদির বিমানবাহিনী সা’দার একটি ফার্মে প্রথমে আঘাত হানে। এরপর যখন সেখানে উদ্ধারকারীরা আসেন তখন দ্বিতীয়বার হামলা চালানো হয়।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহায়তাকারী সৌদি জোট এবং হুথিদের মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘাত ভয়াবহ আকার ধারণ করেছে। এর আগে বুধবারও সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরেও মিসাইল হামলা চালায় হুথি বিদ্রোহীরা।

সূত্র: এএফপি

aliul / aliul

মার্কিন সেনারা ১ হাজার কিমি পিছিয়ে গেছে, দাবি বিপ্লবী গার্ডের

ইরানে ৯ নভেম্বর অমাবস্যার রাতে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

নিজেদের শর্ত নিয়ে অবস্থান কঠোর করছে ইরান

আলগা ছিল হোটেলের কাঁচের জানালা, পাশে বসতেই পড়ে গেলেন নিচে (ভিডিও)

এক্সের অনুবাদে তারেক রহমানের জায়গায় হাসিনার নাম, বিব্রত জাপানের মন্ত্রী

ইয়েমেনের মার্কেটে সৌদি জোটের বিমান হামলা, বহু মানুষ হতাহত

মক্কায় হুথিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি

খামেনির চিঠি নিয়ে পুতিনের সঙ্গে বৈঠক ইরানের নিরাপত্তাপ্রধানের

মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ফ্রান্সে বড় বিক্ষোভ : একদিনে আহত ৫৩ পুলিশ, গ্রেপ্তার ৪৪৮ জন বিক্ষোভকারী

নির্বাচনে ভরাডুবির পর ইরান নিয়ে কঠিন পরিস্থিতিতে ট্রাম্প

হরমুজ প্রণালিতে ভারত-চীনকে বিশেষ ছাড় ইরানের