সময় ফুরিয়ে আসছে, ইরানে এখনই হামলার জন্য ট্রাম্পকে পরামর্শ কিছু উপদেষ্টার
ইরানে নতুন হামলা চালানোর সুযোগের সময় ফুরিয়ে আসছে উল্লেখ করে দ্রুত হামলা চালাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন তার কিছু উপদেষ্টা। তারা বলেছেন, আগামী জানুয়ারিতে মধ্যবর্তী নির্বাচনে জয়ী ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেবে। তখন তাদের বাধার কারণে হামলা শুরু বা যুদ্ধ চালিয়ে নেওয়ার সুযোগ কমে আসবে।
আজ শনিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সরকারের মন্ত্রী-উপদেষ্টা এবং কিছু সামরিক উপদেষ্টা প্রেসিডেন্টকে গত বৃহস্পতিবার এক বৈঠকে বলেছেন, তার হামলার সুযোগ কমে আসছে। কারণ হিসেবে তারা বলেছেন, জানুয়ারিতে ডেমোক্র্যাটরা যখন কংগ্রেসের নিয়ন্ত্রণ নেবে তখন তারা তদন্ত, অর্থ ছাড়ে কড়াকড়ি করে এবং রেজ্যুলেশন পাস করে যুদ্ধ চালানো কঠিন করে দেবে।
বৃহস্পতিবারের ওই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ এবং সেনাপ্রধান জেনারেল ডেন কেইন উপস্থিত ছিলেন। হেগসেথ ট্রাম্পকে ইরানে নতুন করে হামলার চালাতে চাপ দেন। কিন্তু অন্য উপদেষ্টারা জানান, নতুন হামলা হলে কূটনৈতিক পথে দ্বন্দ্ব সমাধানের সুযোগ কমে আসবে।
এরমধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স নতুন করে সংঘাত এড়ানোর জন্য ইরানের সঙ্গে আলোচনার পথে চলছেন।
এনবিসি আরও জানিয়েছে, ইরানে যদি শেষ পর্যন্ত হামলা হয় তাহলে এটি হবে স্বল্প সময়ের। কিন্তু অত্যন্ত তীব্র। এ সময় ইরানিদের তেল, গ্যাস, পারমাণবিক অবকাঠামো এবং পিকঅ্যাক্স পাহাড়কে টার্গেট করা হবে।
এ নিয়ে হোয়াইট হাউজের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিল এনবিসি নিউজ। জবাবে তিনি বলেছেন, প্রেসিডেন্টের কাছে সব অপশনই আছে। তবে শুধুমাত্র প্রেসিডেন্টই জানেন তিনি কখন এবং কী করবেন।
সূত্র: এনবিসি নিউজ
aliul / aliul
মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো বিপ্লবী গার্ড
ভারী বৃষ্টিতে গাজার বাস্তুচ্যুতদের দুর্ভোগ চরমে
ইয়েমেনের সানায় সৌদির বিমান হামলা, নিহত ২২
সময় ফুরিয়ে আসছে, ইরানে এখনই হামলার জন্য ট্রাম্পকে পরামর্শ কিছু উপদেষ্টার
‘যুদ্ধের শুরুর দিকের চেয়ে বর্তমানে বেশি শক্তিশালী ইরানি বাহিনী’
ইয়েমেনের রাজধানীতে সৌদির বিমান হামলায় ১১ জন নিহত
লোহিত সাগরে জাহাজ চলেচলে নতুন নিয়ম জারি করেছে হুথিরা
শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেপ্তার
ইরানে ‘সীমিত মাত্রায়’ হামলা হয়েছে, জানালেন ট্রাম্প
পদত্যাগ করলেন ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তা
নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেটের ‘পুনরুদ্ধার’ চান বিজেপির এমপি
ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র