ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা হাইকোর্টে স্থগিত
ইনকিলাব পত্রিকার সম্পাদক এএমএম বাহাউদ্দীনের বিরুদ্ধে মাদারীপুরে দায়ের করা মানহানির একটি মামলা স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের জন্য এই মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সোমবার এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ। তিনি আদেশের বিষয়টি ঢাকা টাইমসকে জানিয়েছেন।
এর আগে গত ২০২০ সালের ৩১ আগস্ট মাদারীপুরে দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক বাহাউদ্দীনসহ তিনজনের বিরুদ্ধে মানহানির মামলা হয়। সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের মেয়েকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে মাদারীপুর চিফ জুডিশিয়াল আদালতে মামলাটি করেন মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া।
মামলার অপর আসামি হলেন- কাদেরিয়া পাবলিকেশন্স অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক আব্দুল কাদের ও ব্যবস্থাপনা পরিচালক, যার নাম মামলায় উল্লেখ করা হয়নি। আদালতের বিচারক মোহাম্মদ হোসেন মামলাটি গ্রহণ করে আসামিদের প্রতি সমন জারি করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ২০ ফেব্রুয়ারি শাজাহান খানের একমাত্র মেয়ে ঐশী লন্ডন থেকে ছুটিতে বাংলাদেশে আসেন। করোনার কারণে তিনি আর লন্ডন যেতে পারেননি। ২৬ জুলাই ইংল্যান্ড যাওয়ার কথা ছিল তার। এর দু’দিন আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আইসোলেশন সেন্টারে নিজের করোনা পরীক্ষা করান তিনি। একদিন পর নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ইমিগ্রেশনে যাচাইয়ের সময় অনলাইনে তাকে করোনা পজিটিভ হিসেবে দেখানো হয়। এর পরিপ্রেক্ষিতে ২৭ জুলাই শাজাহান খান স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে এই ঘটনার ব্যাখ্যা চান। পরে সংবাদ সম্মেলনে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেটারেন্স সেন্টারের পরিচালক ভুলের দায় স্বীকার করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, তাদের ডাটা অপারেটরের ভুলের কারণে এই সমস্যা হয়েছে। যার জন্য শাজাহান খান বা তার মেয়ে মোটেও দায়ী নন।
এই ঘটনাকে কেন্দ্র করে বাহাউদ্দীন ২৮ জুলাই তার পত্রিকার সম্পাদকীয়তে শাজাহান খানের বিরুদ্ধে‘করোনাভাইরাস সনদ জালিয়াতির’ অভিযোগ তোলেন। এর পরিপ্রেক্ষিতে তাকেসহ তিনজনের বিরুদ্ধে এই মানহানির মামলা করা হয়।
প্রীতি / প্রীতি
৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা
নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ
সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টে প্রথম দিনে ভার্চুয়ালি ১৭৭ মামলা নিষ্পত্তি
দেড় মাসের ছেলেসহ কারাগারে, সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ ও ৩০ এপ্রিল অবাধ, সুষ্ঠু নির্বাচনের আশ্বাস কমিশনের
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ মৃত্যু: ১৩ ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জয়-পলকের বিরুদ্ধে আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য
এনটিআরসিএ প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হাইকোর্টে স্থগিত
‘বন্দুকযুদ্ধে’ দুই শিবির নেতাকে গুলি, অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিল