ভারতে অক্টোবরে ভয়াবহ রূপ নিতে পারে করোনার তৃতীয় ঢেউ
আগামী অক্টোবরেই করোনার তৃতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করতে পারে ভারতে। এবার প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি শিশুদের মধ্যে আরও বেশি সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মেনে জাতীয় বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গঠিত বিশেষজ্ঞদের একটি কমিটি রিপোর্ট দিয়ে জানিয়েছে এ কথা।
রিপোর্টে বলা হয়েছে, ভারতে ইতোমধ্যে আছড়ে পড়েছে কোভিডের তৃতীয় ঢেউ। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে দেশে ‘আর ভ্যালু’ ১-এর উপর উঠে গিয়েছে।
একজন সংক্রমিতের থেকে কতজন আক্রান্ত হচ্ছেন তা বোঝানো হয় এই ‘আর ভ্যালু’ দিয়ে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ‘ভুল’ থেকে শিক্ষা নিয়ে যাতে আরও সতর্ক হয়ে আসন্ন ঢেউয়ের মোকাবেলা করা হয় তার পরামর্শ দেওয়া হয়েছে। এই রিপোর্ট বলছে, তৃতীয় ঢেউয়ের সময়ে বিপুল সংখ্যক শিশু সংক্রমিত হলে তাদের চিকিৎসার জন্য যত সংখ্যক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, চিকিৎসার সরঞ্জাম এবং পরিকাঠামো প্রয়োজন দেশটিতে নেই। এই বিষয়টির দিকে বিশেষভাবে নজর দেওয়া পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞদের ওই কমিটি।
গাণিতিক মডেলের উপর নির্ভর করে সম্প্রতি আইআইটির একটি গবেষণাও জানিয়েছিল, অক্টোবরেই ভারতে চরম আকার নিতে পারে করোনার তৃতীয় ঢেউ। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তৈরি বিশেষজ্ঞদের কমিটিও ওই গবেষণাতেই সিলমোহর দিল।
বিশ্বে করোনায় আক্রান্তের দেশগুলোর তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২৪ লাখ ৪৯ হাজার ৩০৬ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৪ লাখ ৩৪ হাজার ৭৮৪ জন।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক