৩১ আগস্টের মধ্যেই নাগরিকদের সরিয়ে নিতে আশাবাদী বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি এখনও আশা করছেন তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে নির্ধারিত সময়ের মধ্যেই হাজার হাজার লোকজনকে সরিয়ে আনা সম্ভব হবে।
এদিকে কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য তালেবান যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। তালেবানের আকস্মিক আফগানিস্তান দখলের এক সপ্তাহ পরও আতঙ্কিত আফগানদের দেশ ছাড়ার চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে বাইডেন আগেই ৩১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের সকল সৈন্য ও নাগরিককে আফগানিস্তান থেকে প্রত্যাহারের কথা বলেছিলেন। কিন্তু কাবুল বিমানবন্দরে তীব্র ভিড় ও চাপ তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিজেদের লোকজন সরিয়ে নিতে বেগ পেতে হচ্ছে। সময়সীমার মধ্যেই সকলকে সরিয়ে আনা অসম্ভব বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন।
এই প্রেক্ষিতে হোয়াইটহাউজে রবিবার বাইডেন বলেছেন, তিনি আশা করছেন সরিয়ে আনার সময়সীমা আর বাড়াতে হবে না। আমরা দেখছি কি করতে পারি।
বিমানবন্দরের করুণ ও মর্মস্পর্শী দৃশ্যাবলীর কথা স্বীকার করে বাইডেন একে দেশ ছাড়ার মূল্য হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আপনারা যেসব হৃদয়বিদারক দৃশ্য দেখছেন এতো লোককে একসাথে সরিয়ে আনার ক্ষেত্রে এসব ছাড়া কোনো উপায় নেই।
বাইডেন বলেছেন, তালেবানের কাবুল দখলের পর এ পর্যন্ত ২৮ হাজার লোককে সরিয়ে আনা সম্ভব হয়েছে।
এদিকে তালেবান কর্মকর্তা আমির খান মুতাকি বলেছেন, যুক্তরাষ্ট্র তার সকল শক্তি ও সুবিধা দিয়েও বিমানবন্দরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। পুরো দেশই শান্ত। অশান্ত কেবল কাবুল বিমানবন্দর।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক