ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

রাজধানী সরিয়ে নিল ইন্দোনেশিয়া


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৮-২০২৪ দুপুর ৪:৫৫

ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসানতারায় প্রথম মন্ত্রিসভার বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট জোকো ইউদোদো। সোমবারের (১২ আগস্ট) সেই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার প্রায় সব সদস্য। আর এর মধ্য দিয়ে যাত্রা করল দেশটির নতুন রাজধানী নুসানতারা। অতিরিক্ত জনসংখ্যার চাপ ও বায়ুদূষণের কারণে কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় উঠে গিয়েছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নাম।

এই পরিস্থিতিতে জাকার্তার ওপর চাপ কমাতে বোর্নিও দ্বীপে নতুন রাজধানী স্থাপনের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট জোকো উইদোদো; মন্ত্রিসভাও এ সিদ্ধান্তে সমর্থন জানায়। মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরুর আগে সংক্ষিপ্ত ভাষণ দেন জোকো উইদোদো। সেই ভাষণে তিনি বলেন, ‘আজ আমরা দেশের ইতিহাসের একটি নতুন অধ্যায় খোলার সাক্ষী হতে চলেছি। আমাদের নতুন রাজধানী নুসানতারা হলো এমন একটি ক্যানভাস, যেখানে আমরা আমাদের জাতির ভবিষ্যতের খসড়া প্রস্তুত করতে পারি। একদম শূন্য অবস্থা থেকে একটি নতুন রাজধানী গঠনের ইতিহাস সব দেশের নেই।’

রাজধানী জাকার্তা থেকে প্রায় ২ হাজার কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত নুসানতারার নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের মাঝামাঝি থেকে। বোর্নিও দ্বীপের যে অঞ্চলে এই রাজধানী নির্মাণ প্রকল্প শুরু হয়েছিল, সেটি ছিল পুরোপুরি অরণ্য। প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৩ হাজার ৪০০ কোটি ডলার।

T.A.S / T.A.S

ইসরায়েলে নতুন সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে আইজেনকোট

আমার অভিভাসন-নীতি হয়তো অতিরিক্ত কঠোর ছিল : ট্রাম্প

আলোচনা এগিয়ে চললে ইরানে নতুন হামলার সম্ভাবনা খুবই কম : ট্রাম্প

চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগ স্বীকার এনডিভিয়া প্রধানের

নীতিগত দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু ‘খুবই সাদৃশ্যপূর্ণ’: ট্রাম্প

ইয়েমেনে সংঘাত : ২৪ ঘণ্টায় ২৬০ জন হুথি ‘নিষ্ক্রিয়’, ৯ সেনা কর্মকর্তা নিহত

বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে : শুভেন্দু অধিকারী

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত

হরমুজ প্রণালিতে তিন তেল ট্যাঙ্কারে ভয়াবহ আগুন

মোদির সরকারের পতন কবে, জানালেন দীপকে

আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ২১

সানায় সৌদির বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

এবার সৌদির রাজধানীতে মিসাইল ছুড়ল হুথিরা