ইবিতে শেখ হাসিনার বিচার সহ ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘রেজিস্ট্যান্স উইক’-এর অংশ হিসেবে ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমাবেশে মিলিত হয়। তাদের দাবিগুলো হলো- ফ্যাসিবাদী কাঠামো ব্যবহার করে চালানো গণহত্যার জন্য শেখ হাসিনা ও তার দলের নেতাদের দ্রুত বিচার নিশ্চিত করতে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। গণঅভ্যুত্থান নস্যাৎ করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন কর্তৃক পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুটপাটের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নেওয়া। এছাড়া প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র ও গণমানুষের বিরুদ্ধে হামলা ও মামলাকে বৈধতা দিয়েছে এবং যারা বারবার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছে তাদের অবিলম্বে অপসারণ ও বিচার করা। প্রশাসন ও বিচার বিভাগে যারা বৈষম্যের শিকার হয়েছেন, তাদের জন্য অতিদ্রুতই সমান সুযোগ নিশ্চিত করা।সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এসএম সুইট বলেন, ১৫ আগস্টকে ঘিরে বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে কুচক্রী মহল অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। যারা এমন হীন পরিকল্পনা করছে তাদের কালো হাত ভেঙে দিতে আমরা বদ্ধপরিকর। এসব অরাজকতাকারীদের প্রতিহত করতে সাধারণ শিক্ষার্থীরা প্রস্তুত আছে।
এমএসএম / এমএসএম
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী