ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

পদত্যাগ করলেন বিএসএমএমইউ ভিসি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৮-২০২৪ দুপুর ৩:৪৫

উপ-উপাচার্যের পথ ধরে এবার পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর নিজেই পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন তিনি। রোববার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন দীন মো. নূরুল হক।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতিতে আমি মনে করছি আমার আর এই পদে থাকা উচিত হবে না। তাই নিজেই পদত্যাগপত্র স্বাক্ষর করে মন্ত্রণালয়ে গিয়ে দিয়ে এসেছি। 

দীন মো. নূরুল হক বলেন, আমি জোর করে থাকতে চাই না, সেটি করাও আমার জন্য উচিত হবে না। এই বিশ্ববিদ্যালয়ে আমি সম্মান নিয়ে এসেছিলাম, এখনও সম্মান নিয়েই আমি চলে যাচ্ছি। তবে সবসময়ই চাইব আমার শুরু করা কাজগুলো যেন সফলভাবে সমাপ্ত হয় এবং এই বিশ্ববিদ্যালয় আরও অনেকদূর এগিয়ে যায়। চলতি বছরের ১১ মার্চ অধ্যাপক ডা. দীন মো. নূরুল হককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

T.A.S / T.A.S

​উন্নয়নশীল দেশের প্রেক্ষাপট ও সাধারণ মানুষের দন্ত স্বাস্থ্য অধিকার: একটি বাস্তবভিত্তিক পর্যালোচনা

রোগের মূল কারণ শনাক্তে জোর, খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের আহ্বান

বর্ষাকালের অসুখ-বিসুখ

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি