ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নির্দেশ পেলে কালই স্কুল খোলা সম্ভব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৮-২০২১ দুপুর ৪:৪৩

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, দ্রুত স্কুল খোলার বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। স্কুল খোলার সার্বিক প্রস্তুতি মন্ত্রণালয়ের আছে। নির্দেশ পেলে কালই স্কুল খোলা সম্ভব। এখন করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার অপেক্ষা।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এর মধ্যেই দেশের প্রাথমিক বিদ্যালয়ের ৮৫ ভাগ শিক্ষককে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বাকি ১৫ ভাগ শিক্ষককেও দ্রুত দেওয়া হবে। বিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে আমাদের সব রকম প্রস্তুতি নেওয়া আছে। তবে কবে নাগাদ খুলবে এটা বলা মুশকিল। প্রধানমন্ত্রীর নির্দেশ মতো খোলা হবে। অবশ্যই তা পরিস্থিতি স্বাভাবিক হলে।

তিনি বলেন, আগে আমাদের একটা পরিকল্পনা ছিল যে পার্ট পার্ট করে ক্লাস করবো। থ্রি, ফোর, ফাইভ হয়তো দুই দিন করব। ওয়ান, টু একদিন একদিন করে করবো। এভাবে করতে চাচ্ছি।

প্রতিমন্ত্রী বলেন, আমরা শর্ট সিলেবাসেরও একটা চিন্তা-ভাবনা করছি। সেটা সমাপনীতেও ব্যবহার হবে। আমরা মূল্যায়ন করব। কে কীভাবে কী করল, তার মূল্যায়নের ভিত্তিতে রেজাল্ট দেবে। সশরীরে পরীক্ষা যদি নিতে না পারি মূল্যায়নের ভিত্তিতে ফল দেবে। স্কুল খুলতে পারলে পরীক্ষা নেব বলে জানান তিনি।

প্রীতি / প্রীতি

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

‎ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা

চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব

কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র‍্যালি

জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা

গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

পবিপ্রবির বিজয়-২৪ হলে র‍্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী

স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২

ছাত্রদল আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি সাদ্দাম

এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি