ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন কাপ্তাই বিএসপিআই অধ্যক্ষ


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ২১-৮-২০২৪ দুপুর ১:৪২

রাঙামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার। বুধবার (২১ আগষ্ট) বেলা ১টায় তিনি প্রতিষ্ঠানে লিখিত ভাবে পদত্যাগ করে প্রতিষ্ঠান ত্যাগ করেছেন। 

এর আগে সকাল থেকে অত্র প্রতিষ্ঠানের আরেক শিক্ষক এজাবুর আলম এর পদত্যাগের দাবীতে বিক্ষোভে নামে কাপ্তাই সুইডেন পলিটেকনিকের বিভিন্ন ডিপার্টমেন্ট এর শতাধিক শিক্ষার্থী। এসময় তাদের বিক্ষোভ সমাবেশে অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার থামাতে আসলে তাঁর বিরুদ্ধেও শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন এবং পদত্যাগ দাবী করেন। এদিকে অধ্যক্ষের পদত্যাগ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন বলে হুশিয়ারি দেয় শিক্ষার্থীরা।

এদিকে পরবর্তীতে বিক্ষোভ মিছিল ও আন্দোলন বড় আকার ধারণ করলে এবং শিক্ষার্থীরা অধ্যক্ষের রুম ঘেরাও করলে এক পর্যায়ে পদত্যাগ করতে বাধ্য হন অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার। এছাড়া আরেক শিক্ষক এজাবুর আলমকেও ইতিমধ্যে কাপ্তাই বিসএসপিআই থেকে বদলি করে সংযুক্তি হিসেবে কারিগরি শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এবং বিষয়টি কাপ্তাই বিএসপিআই কতৃপক্ষ নিশ্চিত করেছে।

T.A.S / T.A.S

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু