এইচএসসির পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ
২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। মঙ্গলবার (২৪ আগস্ট) অধিদফতরের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।
অ্যাসাইনমেন্ট নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ অতিমারীর কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২১ এর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে প্রণীত অ্যাসাইনমেন্টগুলোর মধ্যে পাঁচ সপ্তাহের জন্য গুচ্ছ-২ এর জীববিজ্ঞান, উচ্চতর গণিত, সমাজবিজ্ঞন, সমাজকর্ম, ভূগোল, ফিন্যান্স ব্যাংকিং ও বিমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, গৃহ ব্যবস্থাপনা, পারিবারিক জীবন এবং গুচ্ছ-৩ এর রসায়ন, অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, যুক্তিবিদ্যা, হিসাববিজ্ঞান, খাদ্য ও পুষ্টি, উচ্চাঙ্গ সংগীত বিষয়ের ১৬টি অ্যাসাইনমেন্ট আঞ্চলিক পরিচালকদের পাঠানো হলো। এ কার্যক্রম শুরু হবে মঙ্গলবার (২৪ আগস্ট) থেকে।
নির্দেশনায় আরো বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টগুলো প্রদান ও গ্রহণের ক্ষেত্রে কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকারঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
জামান / জামান
বিশ্বমানের গবেষক তৈরির লক্ষ্য, নিবন্ধন পেল ক্লিনিক্যাল রিসার্চ সোসাইটি
ডিআইইউতে চীনা ভাষা ও সংস্কৃতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেকৃবির শিক্ষার্থীদের টিম
বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল