ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রথম ধাপের ফল প্রকাশ 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ১:৫৭

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। আবেদনকারী শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার তথ্য দিয়ে অফিসিয়াল ওয়েবসাইট (gstadmission.ac.bd/reg/check-elegiblility) থেকে ফলাফল জানতে পারবেন। বুধবার (২৫ আগস্ট) এ ফলাফল প্রকাশ করা হয়েছে বলে এই ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য মুনাজ আহমেদ নিশ্চিত করেছেন।

ফলাফলে দেখা গেছে, মানবিক ও বাণিজ্য বিভাগের যেসব শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করেছেন, সবাই চূড়ান্ত আবেদন করার সুযোগ পাবেন। তবে বিজ্ঞান বিভাগে ১ লাখ ৩১ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেয়ার জন্য চূড়ান্ত আবেদন করতে পারবেন।

দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট ৩ লাখ ৬১ হাজার ৪০৬ শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছেন। এতে বিজ্ঞান বিভাগে ১ লাখ ৯৪ হাজার ৮৪১ জন, মানবিক বিভাগে ১ লাখ ৭ হাজার ৯৩৩ জন এবং বাণিজ্য বিভাগে ৫৮ হাজার ৬৩২ জন শিক্ষার্থী আবেদন করেন।

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক মুনাজ আহমেদ বলেন, গুচ্ছ ভর্তির প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশ করা হয়েছে। আগামী ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত তালিকাভুক্ত শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদন কার্যক্রম চলবে। আগামী অক্টোবরে লিখিত পরীক্ষা আয়োজন করা হতে পারে। আবেদন ফি ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল, ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, যেসব শিক্ষার্থী মুঠোফোন নম্বরের সমস্যায় রয়েছে, তাদের জন্য ওয়েবসাইটে একটি অপশন চালু করা হবে। সেখান থেকে মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে। তবে সেবাটি সব শিক্ষার্থী পাবে না। শুধু যোগ্য শিক্ষার্থীরাই নম্বর পরিবর্তন করে আবেদন করতে পারবে।

জামান / জামান

শিক্ষক সংকটের কারণে সেশনজটে কুবির আইন বিভাগের শিক্ষার্থীরা

পরীক্ষা-ফল প্রকাশে দীর্ঘসূত্রতার প্রতিবাদে কুবির আইন বিভাগের অফিসকক্ষে তালা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

কাবাডি-হ্যান্ডবলের জাতীয় মঞ্চে নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ইবিতে অফিস ম্যানেজমেন্ট বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে ‘চৈতন্যের সংকট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

‎কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ

ডিআইইউতে ব্যবসায় শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হলো 'ক্যারিয়ার লঞ্চপ্যাড ১.০'

গবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের ফিড মিল পরিদর্শন

কুবিতে ইএলডিসির উদ্যোগে নেতৃত্ব উন্নয়নমূলক সেশন অনুষ্ঠিত

পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ

শেকৃবিতে দুই দিনব্যাপী রিসার্চ রিভিউ ওয়ার্কশপ উদ্বোধন

দেশীয় উপাদানে জৈব বালাইনাশক উন্নয়নে বাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা