ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ইবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে প্রফেসর ডক্টর আশ্রাফী


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২-৯-২০২৪ দুপুর ১২:৩১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী।শিক্ষা মন্ত্রণালয় কতৃক ২১ আগস্ট প্রজ্ঞাপিত নির্দেশনা অনুযায়ী রবিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমিটির সভায় ডিনদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে তাঁকে এই দায়িত্ব অর্পণ করা হয়। তাঁর অনুপস্থিতিতে (যদি ঘটে) ডিন’স কমিটির মধ্য হতে পরবর্তী জ্যেষ্ঠ অধ্যাপক উক্ত দায়িত্ব পালন করবেন।তথ্য ও গণসংযোগ বিভাগ কর্তৃক প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত হয়ে গেছে।

সভায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে ডিনস কমিটির উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামরুন্নাহার, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরিন।অধ্যাপক ড. আশ্রাফী ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। একাধারে তিনি আল-কুরআন বিভাগের সভাপতি, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ধর্মতত্ত্ব অনুষদের ডিন হিসেবে নিযুক্ত আছেন। ড. আশ্রাফী দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

T.A.S / T.A.S

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি