ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

অর্থ না নেওয়ার ঘোষণা আস-সুন্নাহ ফাউন্ডেশনের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৯-২০২৪ দুপুর ৩:৪১

ভারতের উজান থেকে নেমে আসা পানিতে হঠাৎ বন্যা শুরু হয় ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ ১১টি জেলায়। মুহূর্তের মধ্যে আশ্রয়হীন ও চরম খাদ্য সংকটে পরে ৫০ লাখ মানুষ। সে সময় বিভিন্ন  ব্যক্তি সংগঠন এগিয়ে আসে বন্যার্তদের পাশে দাঁড়াতে। যেখানে বরাবরের মতো সাহযোগিতার হাত বাড়িয়ে দেন শায়খ আহমাদুল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে গঠন করা হয় তহবিল। গত কয়েকদিনে ১০০ কোটি টাকার বেশি জমা হয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন অ্যাকাউন্টে।  

এবার বন্যা তহবিলে আর কোন টাকা না পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত বন্যা তহবিলে অনুদান সংগ্রহ কার্যক্রম শেষ হচ্ছে। রোববার (১ সেপ্টেম্বর) আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে উল্লেখ করা হয়, ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যা তহবিলে অনুদান পাঠানোর শেষ সময় আগামী মঙ্গলবার রাত ১২টায়। এরপর বন্যা তহবিলে টাকা না পাঠানোর জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের পর কেউ টাকা পাঠালে সেটা পরবর্তী বন্যা-দুর্যোগে ব্যয় করা হবে।’

এর আগে গত বৃহস্পতিবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ জানান, এরই মধ্যে বন্যা তহবিল ১০০ কোটি টাকা জমা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) আসসুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক পেজে জানানো হয়, চলছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক বন্যার্তদের জন্য ত্রাণ প্রস্তুতির বিশাল কর্মযজ্ঞ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল ৫০০ টন, যা এখন ৭০০ টনে পৌঁছাচ্ছে। প্রয়োজন সাপেক্ষে আরও বর্ধিত হবে ইনশাআল্লাহ।

T.A.S / T.A.S

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে

ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু

ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির জামিন মেলেনি

বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির

রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরিতে বৈষম্য সৃষ্টি করা হবে না

মিষ্টির বিরুদ্ধে তদন্তে সত্যতা পেলে চার্জশিট হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার

জাতীয় তাফসির প্রতিযোগিতায় নিবন্ধন ২ হাজার ৫৮০ জনের

বিদেশে পাচার করা সম্পদ ফেরত আনতে ইন্টারপোলের সাহায্য চাওয়ার সুপারিশ

অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা

রুমে আটকে ছিল জমজ দুই শিশু, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার