ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৯-২০২৪ বিকাল ৬:৩৪

জনস্বার্থে পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন,- পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ট্যুরিস্ট) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক চৌধুরী মঞ্জুরুল কবির ও অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক মো. ইমাম হোসেন।
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হলো। এতে আরও বলা হয়েছে, তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

T.A.S / T.A.S

শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে

ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু

ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির জামিন মেলেনি

বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির

রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরিতে বৈষম্য সৃষ্টি করা হবে না

মিষ্টির বিরুদ্ধে তদন্তে সত্যতা পেলে চার্জশিট হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার

জাতীয় তাফসির প্রতিযোগিতায় নিবন্ধন ২ হাজার ৫৮০ জনের

বিদেশে পাচার করা সম্পদ ফেরত আনতে ইন্টারপোলের সাহায্য চাওয়ার সুপারিশ

অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা