বাংলাদেশকে ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে বিডিআর হত্যা: হাফিজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড ছিল অত্যন্ত ন্যাক্কারজনক। বাংলাদেশকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার উদ্দেশে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মেজর হাফিজ বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে। এই ঘটনায় কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ ছিল কি না, তা নিয়ে ধোঁয়াশাই রয়ে গেছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল তা তদন্তের জন্য প্রধান উপদেষ্টার সাথে কথা হয়েছে। স্মারকলিপি দেয়া হয়েছে।’ ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। সেজন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই,’ বলেন তিনি। তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল এই হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু আওয়ামী সরকারের আমলে তা সম্ভব হয়নি। এখন সুযোগ এসেছে। আমরা আশাবাদী আমরা সুষ্ঠু বিচার পাব।’
T.A.S / T.A.S
বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান
সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির
রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরিতে বৈষম্য সৃষ্টি করা হবে না
মিষ্টির বিরুদ্ধে তদন্তে সত্যতা পেলে চার্জশিট হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার
জাতীয় তাফসির প্রতিযোগিতায় নিবন্ধন ২ হাজার ৫৮০ জনের
বিদেশে পাচার করা সম্পদ ফেরত আনতে ইন্টারপোলের সাহায্য চাওয়ার সুপারিশ
অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা
রুমে আটকে ছিল জমজ দুই শিশু, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
আনসারের তিন আইন একীভূত করে হবে ‘আনসার বাহিনী আইন’ : স্বরাষ্ট্রমন্ত্রী
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন