ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সাদিয়া আয়মানের সঙ্গে ‘প্রেম’, যা বললেন খায়রুল বাসার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-৯-২০২৪ দুপুর ৩:৪২

ছোট পর্দায় বেশ জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। তবে ক্যামেরার পেছনেও তাদের রসায়ন নিয়ে রয়েছে জোর গুঞ্জন। তাদের মধ্যে প্রেম হয়েছে, এমন কথা ভাসছে শোবিজের হাওয়ায়। এবার গুঞ্জনের বিষেয়ে কথা বললেন খায়রুল বাসার। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সাদিয়া আয়মানের সঙ্গে প্রেমের গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন তিনি।

অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, প্রেমের বিষয়টি গুজব। খায়রুল বাসার বলেন, সাদিয়ার ও আমার জুটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। সেখান থেকেই এ চিন্তাগুলো আসে। আলোচনাটা কিন্তু সুন্দর, খারাপ কিছু না। আমি উপভোগ করি। এ বিষয়ে অনেকবার কথা বলেছি। নতুন করে কিছু বলার নেই। গুঞ্জন তো গুঞ্জনই। এ ধরনের কথা আমিও শুনি।

অভিনেত্রী সাদিয়ার সঙ্গে একাধিক নাটকে কাজ করেছেন খায়রুল বাসার। নাটকে বারবার জুটি বাঁধার প্রশ্নে অভিনেতা বলেন, অভিনয়শিল্পী নির্বাচন করেন নির্মাতারা। কাজটা কার সঙ্গে করছি তা আমার হাতে নেই।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ইস্যুতেও কথা বলেন খায়রুল বাসার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলেছেন তিনি। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝেও ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে গেছেন এই অভিনেতা।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...