ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

লাইভ কনসার্টে স্কার্ট খুলে পড়ল জেনিফার লোপেজের, তবুও নাচ থামালেন না


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৭-২০২৫ দুপুর ১১:৩

নিজের জন্মদিনের রেশ কাটতে না কাটতেই লাইভ কনসার্টে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়লেন মার্কিন পপ সেনসেশন জেনিফার লোপেজ।
গত ২৫ জুলাই রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এক জমকালো কনসার্টে পারফর্ম করছিলেন ৫৬ বছর বয়সী এই গায়িকা। 
এসময় তার পরনে ছিল সোনালি রঙের সিকুইন বিকিনি টপ ও স্কার্ট। গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছিলেন তিনি। হঠাৎ খুলে তার স্কার্ট। মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেন লোপেজ।
শুধু তাই নয়, স্কার্ট খুলে গেলেও নাচ থামাননি এই পপ তারকা। পাশে থাকা এক সহশিল্পী স্কার্টটি পুনরায় তাকে পরিয়ে দেন। পুরো ঘটনাকে স্বাভাবিকভাবে নিয়ে কনসার্ট চালিয়ে যান জেনিফার। উপস্থিত দর্শক ও অনুরাগীদের উদ্দেশ্যে হাসতে হাসতে বলেন, “আমি খুশি আজ অন্তর্বাস পরেছি, সাধারণত আমি পরি না।”
এসময় যিনি স্কার্টটি তাকে পরিয়ে দেন, তাকে উদ্দেশ করে জেনিফার মজা করে বলেন, “তুমি এটা রাখতে পারো। আমি এটা ফেরত চাই না।”
এরপর গান পরিবেশনের মাঝে জেনিফার বলেন, “সত্যি বলি, রাতে মাঝে মাঝে আমার মুড পরিবর্তন হয়। কখনো ভালো লাগে, আবার কখনো একটু রোমান্টিক লাগে। সম্ভবত গ্রীষ্মের গরমের কারণেই আজ একটু বেশি দুষ্টু লাগছে নিজেকে।”
ঘটনাটির একাধিক ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ভিডিও ক্লিপ ২৪ ঘণ্টায় দেড় কোটির বেশি মানুষ দেখেছে। 
প্রসঙ্গত, এর একদিন আগেই ২৪ জুলাই ছিল জেনিফার লোপেজের জন্মদিন। জন্মদিনের ঠিক পরদিনেই ঘটে এমন কাণ্ড। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চলছে তুমুল আলোচনা। 

 

Aminur / Aminur

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক

সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা