শর্তই কি দীপিকার কাল হলো?
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন একের পর এক সিনেমা থেকে বাদ পড়ার খবরে বলিপাড়া থেকে শুরু করে সামাজিক মাধ্যম নেটিজেনদের মাঝে সরগরম। দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডী বঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকে প্রথমে বাদ পড়েন অভিনেত্রী। তারপরেই কয়েক মাসের মধ্যেই ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েল থেকে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতা। সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্ন ওঠে— তাহলে ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েলে দেখা যাবে কোন অভিনেত্রীকে?
তবে বলিপাড়ায় খবর ছড়িয়ে পড়ে, দীপিকা পাড়ুকোনের পরিবর্তে ওই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে। নেটিজেনদের একাংশের দাবি— সেই চরিত্রে প্রিয়াংকাকেই বেশি মানাবে। যদিও নির্মাতাদের তরফে এখনো কোনো কিছু ঘোষণা করা হয়নি।
একটি সূত্র জানায়, দক্ষিণী অভিনেতা প্রভাস অভিনীত সিনেমা থেকে বাদ পড়ার আগে ২০ দিন শুট করে ফেলেছিলেন দীপিকা। কাজ শুরুর পরেই নাকি ঝামেলা বাধে। কী হয়েছিল? প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে খবর— অভিনেত্রী নাকি তার পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়িয়ে দিতে বলেন। সেই সঙ্গে ৭-৮ ঘণ্টার বেশি কাজ না করতে পারার শর্তও দেন।
অভিনেত্রী জানতেন, প্রথম সিনেমায় যে পরিমাণ প্রশংসা তিনি পেয়েছেন, তারপরে সিক্যুয়েলে তার চরিত্রে অন্য কাউকে নেওয়া সম্ভব হবে না। অতিরিক্ত আত্মবিশ্বাসই কি অভিনেত্রীর কাল হলো? যদিও এ ঘটনার পর এখনো পর্যন্ত দীপিকার তরফেও কিছু জানানো হয়নি। অন্যদিকে অভিনেত্রী মন দিয়েছেন ‘কিং’ সিনেমায়।
Aminur / Aminur
হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান
হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী
সমু চৌধুরীর চিকিৎসায় দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ
ভিকির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা
টিভি নেই, মোবাইলও নয়—মেয়েকে যেভাবে বড় করছেন আসিন
কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত
মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক
নেগেটিভ চরিত্রের খোঁজে
কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন
শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’
চিত্রনায়িকা পপির মা আর নেই
নতুন লুকে সাই পল্লবী