ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

‘আমার সন্তানদের রেহাই দিন’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-১১-২০২৫ বিকাল ৫:৩৬

বিচ্ছেদ এবং আইনি জটিলতার জেরে বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। দীর্ঘদিন ধরেই তার বিবাহবিচ্ছেদের খবর নিয়ে সংবাদমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে।
স্বামী পিটার হাগের সঙ্গে চলমান আইনি লড়াইয়ের খবর প্রকাশ করার সময় সন্তানদের ছবি না ছাপানোর জন্য গণমাধ্যমকে আন্তরিক অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় সেলিনা বলেন, ‘আমার স্বামীর সঙ্গে আইনি লড়াই চলছে। সেই খবর প্রকাশের সময় আমার সন্তানদের ছবি দয়া করে সামনে আনবেন না। ওদের অন্তত রেহাই দিন।’
পিটার হাগ এবং সেলিনা জেটলি ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১২ সালে তাদের প্রথম যমজ সন্তান হয়। এরপর ২০১৭ সালে এই দম্পতির দ্বিতীয়বার যমজ সন্তান হয়। যদিও দ্বিতীয় যমজদের একজনের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। বর্তমানে এই দম্পতির তিন সন্তান রয়েছে।
এদিকে নিজের ব্যক্তিগত জীবনের এই কঠিন পরিস্থিতিতে একাকী একজন নারীর লড়াই নিয়ে মুখ খুলেছেন সেলিনা। তিনি লেখেন, ‘একাকী এক নারী বিদেশে আইনি লড়াই লড়ছে! কারণ, তার নিজের বলতে কেউ নেই। মা-বাবা বা স্বামী যিনি আজীবন আগলে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনিও নেই।’

 

Aminur / Aminur

১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!

দীর্ঘ বিরতির পর নতুন রূপে ফিরছেন বিপাশা

কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা শিশুকে নিয়ে নানা জল্পনা

অন্তঃসত্ত্বা অবস্থায় ধস্তাধস্তি, হাসপাতালে নিতে হয়েছিল এই নায়িকাকে

ফুকেটের নীল জলরাশিতে মিথিলার গ্ল্যামারাস লুক

সমুদ্রসৈকতে দীঘির নতুন সাজে মুগ্ধ নেটিজেনরা

বলিউডে অভিষেক হতে চলেছে সালমান খানের ভাতিজা আরহানের

মা শর্মিলার শিক্ষাই সন্তান পালনে বড় ভূমিকা

সালমান শাহকে স্মরণে বিএফডিসিতে চলচ্চিত্র প্রদর্শনী

হাতে লেখা চিঠিতে বিয়ের ঘোষণা

দর্শকপ্রিয়তায় ২০০তম পর্বে ‘পরম্পরা’

সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা