ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

এআই নায়িকা টিলি নরউডকে নিয়ে হলিউডে আতঙ্ক কেন?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-১১-২০২৫ দুপুর ১১:৯

হলিউডে এখন সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে যখন পেশাদার কলাকুশলীদের কাজ হারানোর ভয় তুঙ্গে, ঠিক তখনই এআই নির্মিত এক অভিনেত্রীর আগমন ঘটল; যা ইন্ডাস্ট্রিজুড়ে বেশ উদ্বেগ-আতঙ্ক তৈরি করেছে।
এআই নির্মিত এই নায়িকার নাম রাখা হয়েছে টিলি নরউড। কিন্তু বিষয়টি নিয়ে কেন এত আলোচনা? মূলত, এই বিশোর্ধ্ব কৃত্রিম অভিনেত্রীকে উন্মোচন করেছে ‘পার্টিকেল সিক্স’ নামের একটি এআই প্রোডাকশন স্টুডিও। এর স্রষ্টা অভিনেতা ও কমেডিয়ান ইলাইন ভ্যান ডার ভেল্ডেন।
সম্প্রতি এ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই নিউজের মুখোমুখি হয়েছিলেন ইলাইন। তিনি এ সময় অভিনয়শিল্পীদের কাজ হারানোর ভীতিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। তিনি জোর দিয়ে বলেন, ‘টিলি নরউডকে প্রচলিত চলচ্চিত্র শিল্পে কারও চাকরি কেড়ে নেওয়ার জন্য তৈরি করা হয়নি। বরং, এই সিনথেটিক বা কৃত্রিম শিল্পীরা ভবিষ্যতে আরও বেশি সংখ্যক অভিনেতাকে কাজ পাইয়ে দিতে সাহায্য করবে।’
আগামীর বিনোদন জগতে এআই ছাড়া আর কোনো গতি নেই, এমনটা মত দিয়ে এই নির্মাতা আরও জানান, এআই বিনোদন এখন সম্পূর্ণ ভিন্ন একটি ধারা বা জনরা হিসেবে বিকশিত হচ্ছে। নরউডকে এই এআই ধারার মধ্যেই থাকার জন্য তৈরি করা হয়েছে এবং সে এই ক্ষেত্রে তারকা হবে।
টিলি নরউড কারও কাজ কেড়ে নিক, চান না নির্মাতা ইলাইন ভ্যান ডার ভেল্ডেন। আরও বলেন, ‘আমি চাই না সে সত্যিকারের অভিনেতাদের কাজ কেড়ে নিক। আমি চেয়েছি তার নিজস্ব একটি সৃজনশীল পথ তৈরি হোক।’
উল্লেখ্য, এআই নিয়ে দীর্ঘদিন ধরে এক ভীতির জালে জড়িয়ে পড়েছে পুরো হলিউড ইন্ডাস্ট্রি। ইতোমধ্যে কাজ হারানোর শঙ্কায় কাটছেন; বিশেষ করে ইন্ডাস্ট্রিজের চিত্রনাট্য পড়েন যারা (স্ক্রিপ্ট রিডার), তারাই এই ভয়ে আছেন। 
এমন সময়ে টিলি নরউড-এর আবর্তন ঘিরে চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এআই শিল্পীর উত্থান আগামী দিনে মানুষের কাজের সুযোগ আরও সংকুচিত করে তুলবে।

 

Aminur / Aminur

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

ভাঙল গাড়ির কাচ, কোনোমতে রক্ষা পেলেন অভিনেত্রী

মা হলেন সোহিনী সরকার

চল্লিশে মা হয়েছেন লেডি গাগা, সামনে এলো অজানা তথ্য

আট বছর পর রাজেশের সুরে আসিফ

ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব ‘প্রাক্তন’ সালমান খানের

ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন ‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট

এবার কেরালা মিশনে ‘একেনবাবু’

দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট

যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?

ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে