লুকিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা!
দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুকে ঘিরে আবারও তীব্র আলোচনার ঝড়। ভারতীয় গণমাধ্যমের দাবি- অভিনেত্রী নাকি দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন, তাও আবার পুরোপুরি আড়ালে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে হিন্দু রীতিতে তার এবং বলিউড পরিচালক রাজ নিদিমরুর বিবাহ সম্পন্ন হয়েছে। এমন খবরে সরগরম সোশ্যাল মিডিয়া। তবে এখনো পর্যন্ত দুই তারকার কেউই কিছু আনুষ্ঠানিকভাবে জানায়নি, নেই কোনো বিয়ের ছবি- তাই গোপন বিয়ের জল্পনাই জোরালো হচ্ছে। ২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন সামান্থা। মানসিকভাবে ভেঙে পড়া সেই সময়টায় ভক্তরাও চেয়েছিলেন তিনি যেন নতুন করে পথচলা শুরু করেন। সেই পথেই বলিউড নির্মাতা রাজ নিদিমরুর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা গেছে- কখনও তিরুপতির মন্দিরে, কখনও বিমানে পাশাপাশি, যা প্রেমের খবরকে আরও দৃঢ় করেছে। শোনা যায়, কিছুদিন ধরেই তারা লিভ-ইন অবস্থায় ছিলেন। এবার সেই সম্পর্কই নাকি পরিণতি পেয়েছে বিয়েতে।
খবরে আরও বলা হয়েছে, মাত্র ৩০ জন ঘনিষ্ঠ লোকজনকে নিয়ে অত্যন্ত সীমিত পরিসরে আয়োজন করা হয়েছিল বিয়ের অনুষ্ঠান। সামান্থা নাকি পরেছিলেন লাল শাড়ি, আর রাজ ছিলেন দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকে।
যে লিঙ্গ ভৈরবী মন্দিরে আনুষ্ঠানিকতা হয়েছে, সেটি সদগুরু প্রতিষ্ঠিত ঈশা ফাউন্ডেশনের ভেতরে অবস্থিত। বিচ্ছেদের পর থেকেই সামান্থার ওই প্রতিষ্ঠানে যাতায়াত বাড়ে- আর সেখানেই জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করার ব্যাপারটি ভক্তদের কাছে বেশ তাৎপর্যপূর্ণ মনে হয়েছে।
নাগা চৈতন্য গত বছর ডিসেম্বরে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করার পর থেকেই সামান্থা-রাজ সম্পর্ক নিয়ে কানাঘুষা আরও তীব্র হয়। এরপর একাধিকবার রাজের সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ্যে আনেন সামান্থা- যা ভক্তদের চোখে অনেকটাই কনফার্মেশন ছিল।
Aminur / Aminur
‘এটা আমাদেরই গল্প’ নাটকের নির্মাতার ‘ফিরে আসার গল্প’ শুরু
মা হতে চলেছেন কিয়ারা, জানালেন সিদ্ধার্থ
১০২ বছর বয়সে মারা গেছেন অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেইন্ট
বিয়ের ক্ষেত্রে আমি ভাগ্যে বিশ্বাসী
এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ‘প্রিন্সেস’ ভাবনা
ফের মা হতে চলেছেন কিয়ারা
যার কাছে আজীবন ঋণী মিশা সওদাগর
‘গরম পরোটা’ কাণ্ডে মুকিতকে নিয়ে ক্ষোভ প্রকাশ নেটিজেনদের
কী নিয়ে ব্যস্ত সময় পার করছেন সৃজিত মুখার্জি?
দুটো টাকার জন্য কত কী করতে হয় : কৌশানী
আইনি বিপাকে হানি সিং
শেষবার আর্জেন্টিনার জার্সিতে মেসি, আবেগে ভাসলেন তারকারা