কাজে সততা ও নিষ্ঠা থাকলে অনেক দূর যাওয়া যায় : রাবিয়া জাহান পারি
মাদারীপুরের জন্ম ও ঢাকার সিটি কলেজ থেকে অনার্স শেষ করা রাবিয়া জাহান পারি এখন ফ্যাশন ও জুয়েলারি ব্র্যান্ডের লাইভ শো এবং প্রমোশনে পরিচিত নাম। ছোটবেলা থেকেই মিডিয়ার প্রতি আগ্রহ ছিলো, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজের অনন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পারি বিভিন্ন ব্রাইডাল এবং কমার্শিয়াল ফটোশুটে কাজ করেছেন, যেখানে তার স্টাইল ও আত্মবিশ্বাস দুইই আলাদা মাত্রা যোগ করেছে। মডেলিংয়ের পথে পরিবারের সমর্থনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যদিও তার মা সবসময় পাশে ছিলেন। তিনি চান পারি তার স্বপ্ন পূরণে এগিয়ে যাক এবং ছোটবেলা থেকে যে আগ্রহ ও ইচ্ছা ছিলো, তা বাস্তবে রূপান্তরিত হোক।
নিজের আইডল না থাকলেও, পারি তার পছন্দের অভিনেত্রী হিসেবে দেখেন তানজিন তিশাকে। মডেলিং ও অভিনয়—উভয় ক্ষেত্রেই তিনি নতুন কিছু করার আগ্রহে ভরপুর। নতুনরা যারা ফ্যাশন মডেলিংয়ে নাম দিতে চান, তাদের কাছে পারির বার্তা হলো: ধৈর্য্য, অনুশীলন এবং আত্মবিশ্বাস রাখুন।
পারি আশা করেন, সকলের দোয়া ও সমর্থন থাকলে তার স্বপ্নের পথ আরও শক্তিশালী হবে। তার এই যাত্রা প্রমাণ করে, ছোটবেলা থেকে দেখা স্বপ্নের পেছনে যদি সাহস ও নিষ্ঠা থাকে, তাহলে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব।
আবিদ রহমান / আবিদ রহমান
শিল্পীর শৃঙ্খলাবদ্ধ জীবন জরুরি
মন যেটা চায়, সেটাই করো : কেয়া পায়েল
ফারিয়ার নতুন মিশন
যে অভ্যাস পরিবর্তন করতে পারছেন না জয়া
সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি
১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, পড়বেন কবিতা-মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’
স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
সালমানের এ কী হাল!
বিয়েটা আর করতে হলো না: পরীমনি
সালমানের ভিডিও দেখে উদ্বিগ্ন অনুরাগীরা
পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ
কসমেটিক সার্জারি সম্পর্কে যে কথা বললেন দিয়া মির্জা