ঈদে আসছে তানজিনা রুমার গান ‘যৌবন’, পরিচালনায় আলী জুলফিকার জাহেদী
আসন্ন ঈদকে সামনে রেখে মুক্তি পাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিনা রুমার নতুন গান ‘যৌবন’। গানটি নিয়ে ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
গানটির কথা লিখেছেন এবং মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা আলী জুলফিকার জাহেদী। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘যৌবন’ মূলত প্রেম, অনুভূতি ও তারুণ্যের আবেগকে কেন্দ্র করে নির্মিত একটি রোমান্টিক গান। এতে গল্প, সুর এবং চিত্রধারণে রাখা হয়েছে সিনেম্যাটিক আবহ।
মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন নতুন প্রজন্মের অভিনেতা নাজমুল অনিক ও মিথিলা। ভিডিওগ্রাফিতে ছিলেন ইসমাইল হোসেন লিটন এবং কোরিওগ্রাফিতে ছিলেন রমজান।
সংগীতাঙ্গনে তানজিনা রুমা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। চলচ্চিত্রের গান, আধুনিক গান এবং বিভিন্ন মিউজিক প্রজেক্টে তার কণ্ঠ শ্রোতাদের কাছে পরিচিত ও প্রশংসিত। তার আবেগময় কণ্ঠের জন্য তিনি আলাদা একটি শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন।
নির্মাতা আলী জুলফিকার জাহেদী জানান, ঈদ উপলক্ষে দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি মিউজিক ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার মতে, ‘যৌবন’ গানটিতে প্রেম ও তারুণ্যের অনুভূতিকে ভিজ্যুয়ালের মাধ্যমে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
তিনি আরও জানান, গানটি ঈদ উপলক্ষে তার নিজস্ব ইউটিউব চ্যানেল “Ali Zulfikar Zahedi”–এ প্রকাশিত হবে। পাশাপাশি কয়েকটি টেলিভিশন চ্যানেলেও গানটি প্রচারের বিষয়ে আলোচনা চলছে।
আবিদ রহমান / এমএসএম
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া
এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো
নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের
ফিরেও হলো না ফেরা!
বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে
সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’
সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়