ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসংঘের সহযোগিতা চাইলেন ড. ইউনূস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৯-২০২৪ দুপুর ৩:৫৮

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সমর্থন চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টাকে ফোন করেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। এ সময় তিনি এ সহযোগিতা চান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএনএইচসিআর প্রধান অন্তর্বর্তী সরকারের নেতৃত্বকে অভিনন্দন জানাতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ফোন করেন। প্রধান উপদেষ্টার প্রশংসা করে ফিলিপ্পো গ্র্যান্ডি জানান, তিনি বাংলাদেশ পুনর্গঠনে অবিশ্বাস্যভাবে কাজ করে যাচ্ছেন।

ফোনে তারা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন। ড. ইউনূস বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে বসবাসকারী ১০ লাখের বেশি রোহিঙ্গাকে মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তন ও শরণার্থী শিবিরে বেড়ে ওঠা রোহিঙ্গা শিশুদের একটি উন্নত ভবিষ্যৎ গড়তে জাতিসংঘের শরণার্থী সংস্থার সহায়তা চান।

ফিলিপ্পো গ্র্যান্ডি প্রধান উপদেষ্টাকে নিউইয়র্কে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ জানান। ফিলিপ্পো গ্রান্ডি প্রধান উপদেষ্টাকে জানান, তিনি আগামী অক্টোবরে বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন।

T.A.S / T.A.S

বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির

রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরিতে বৈষম্য সৃষ্টি করা হবে না

মিষ্টির বিরুদ্ধে তদন্তে সত্যতা পেলে চার্জশিট হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার

জাতীয় তাফসির প্রতিযোগিতায় নিবন্ধন ২ হাজার ৫৮০ জনের

বিদেশে পাচার করা সম্পদ ফেরত আনতে ইন্টারপোলের সাহায্য চাওয়ার সুপারিশ

অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা

রুমে আটকে ছিল জমজ দুই শিশু, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

আনসারের তিন আইন একীভূত করে হবে ‘আনসার বাহিনী আইন’ : স্বরাষ্ট্রমন্ত্রী

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন

উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প