ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪-৯-২০২৪ দুপুর ১১:৪৯

যুক্তরাজ্যে যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে নৌকাডুবে অন্তত ১২ অভিবাসীর মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। স্থানীয় সময় মঙ্গলবার ফ্রান্সের বুলান শহরের কাছে নৌকাটি ডুবে যায়। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, নৌডুবিতে যারা এখনো নিখোঁজ আছেন তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

সামুদ্রিক পথ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ যুক্তরাজ্যে ঢোকার চেষ্টা করেন। অনেকে সফল হন। আবার অনেককেই বরণ করতে হয় নির্মম পরিণতি।

আজকের নৌকাডুবিতে বেঁচে যাওয়া আরও অন্তত ৫২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা খারাপ। দুর্ঘটনার পরিধি ভয়াবহ হওয়ায় ঘটনাস্থলে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী।

ইংলিশ চ্যানেল দিয়ে অবৈধ অভিবাসীরা যেন ফ্রান্স থেকে যুক্তরাজ্যে আসতে না পারেন সেজন্য সবসময় সচেষ্ট থাকার চেষ্টা করে দুই দেশের সরকার। কিন্তু তা সত্ত্বেও অভিবাসীদের এই ঝুঁকিপূর্ণ যাত্রা থামানো সম্ভব হচ্ছে না। শুধুমাত্র গত এক সপ্তাহে ইংলিশ চ্যানেল দিয়ে দুই হাজার মানুষ যুক্তরাজ্যে গেছেন।

ইংলিশ চ্যানেল বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ। সেখানে ঢেউ খুবই শক্তিশালী হওয়ায় ছোটো নৌকায় এটি পাড়ি দেওয়া খুবই বিপজ্জনক।

T.A.S / T.A.S

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া

তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা

অভিজিতের পর আটক নেহা বোরাও