আ.লীগের সংবিধানকেই বাংলাদেশের সংবিধান করা হয়েছিল: হাসনাত আব্দুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর আওয়ামী লীগের সংবিধানকেই আমাদের সংবিধান করা হয়েছিল। কেউ যৌক্তিক দাবি করলে তাকে ট্যাগিং ও ব্লেমিং এর কাজ এতদিন করেছে আওয়ামীলীগ। মুজিববাদকে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশে আওয়ামী লীগ একটি আলাদা ধর্ম তৈরি করেছেন। পোষাকে খাবারে সব জায়গায় আওয়ামী ধর্ম চালু করেছিল। বঙ্গবন্ধুকে রাজনৈতিক নবী হিসেবে তৈরি করা হয়েছিল।
বুধবার (৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এ ঘোষণা এ কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। এসময় তার সঙ্গে ছিলেন সমন্বয়ক সারজিস আলম, আবু বাকের মজুমদারসহ কয়েকজন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক।
সংবাদ সম্মেলনে আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, জাতীয় নিরাপত্তার জন্য কাজ করবে ছাত্র আন্দোলন। তবে আইন নিজের কাঁধে তুলে নেয়া যাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, যারা হত্যার সাথে জড়িত তাদের ছাড় দেয়া হবে না। তাদের চিহ্নিত করতে আমরা একটি টিম গঠন করছি। জনগণ যেভাবে চায়, সেভাবে গঠন হবে আগামীর বাংলাদেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী পুনর্গঠিত হবে। উদ্দেশ্য হবে চাঁদাবাজি, দুর্নীতি প্রতিরোধ।
T.A.S / T.A.S
বিদেশে পাচার করা সম্পদ ফেরত আনতে ইন্টারপোলের সাহায্য চাওয়ার সুপারিশ
অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা
রুমে আটকে ছিল জমজ দুই শিশু, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
আনসারের তিন আইন একীভূত করে হবে ‘আনসার বাহিনী আইন’ : স্বরাষ্ট্রমন্ত্রী
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন
উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প
৫ অক্টোবর থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে না সুইডেন দূতাবাস
এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
মালিবাগ-খিলগাঁওয়ে ক্ষতিগ্রস্ত সড়ক-ড্রেন দ্রুত সংস্কারের নির্দেশ
মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০