ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সীমান্তে পিঠ দেখাবেন না : বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৯-২০২৪ বিকাল ৬:০

দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না বলেও তিনি উল্লেখ করেন। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন উপদেষ্টা। সেখানে এ নির্দেশনা দেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বক্তব্য তুলে ধরা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে। বিজিবিকে আইন অনুযায়ী কাজ করতে হবে।

জাহাঙ্গীর আলম বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব। এ সময় তিনি বিজিবিকে পেশাদারির সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান।

ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না উল্লেখ করে উপদেষ্টা বলেন, সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন।

অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও টেলি কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে বিজিবির সব রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

সিলিন্ডার গ্যাসের বাড়তি দাম নিয়ন্ত্রণে আরও সতর্ক হতে হবে: জাহেদ উর রহমান

বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও তাপমাত্রা কমার আভাস

লালবাগে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চান ঝুঁকিপূর্ণ দেশগুলো

ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

মালিবাগে ককটেল বিস্ফোরণে ১৭ বছরের কিশোর আহত

আগুন নেভাতে গিয়ে অধিকাংশই ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন

ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪

নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৭ সালের হজ চুক্তি সই : বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সার ডিলার নিয়োগ বাতিলের খবর ‘অসত্য’ বলল কৃষি মন্ত্রণালয়