সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হয়েছে: উপদেষ্টা হাসান আরিফ
সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। ১৬ বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।
রোববার (০৮ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ সম্মেলন কক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেন, ছাত্রজনতা কোন প্রক্রিয়ায় সংবিধান সংস্কার চায় সেজন্য তাদের সাথে আলোচনা করতে হবে। তারা কি নতুন কোনো সংবিধান চায় নাকি আগের সংবিধানকে সংস্কার চায় সেটা ছাত্রজনতাই বলতে পারবে। আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নেবে।
এ সময় ডেঙ্গু অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে জানিয়ে হাসান আরিফ বলেন, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য একজনও যাতে ডেঙ্গু রোগে মারা না যায়।
তিনি আরও বলেন, সবাইকে সচেতন হতে হবে। প্রতিরোধ ব্যবস্থার দিকে বেশি মনোযোগ দিতে হবে। গবেষণা বাড়াতে হবে।
T.A.S / T.A.S
কমেছে বৃষ্টির প্রবণতা, টানা শুষ্ক আবহাওয়ার আভাস
ডিসেম্বর বিজয়ের মাস, কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না
চায়ের দেশে কফির কাপে বদলে যাচ্ছে আড্ডা
কনটেইনার ট্রেনের চাকা লাইনচ্যুত, ঢাকায় ট্রেনের লম্বা সারি
যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
বিদায় নেবে মৌসুমি বায়ু, শেষভাগে বৃষ্টি ও লঘুচাপের আভাস
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৯, মামলা ৩১
ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ