ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

পাচারকৃত অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া চূড়ান্ত : বাণিজ্য উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ৩:২২

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পাচারকৃত অর্থ উদ্ধারে টাস্কফোর্স গঠন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই দৃশ্য মান হবে অর্থ উদ্ধার প্রক্রিয়া। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির ১৪৬তম ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদ সভা শেষে এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।

বাণিজ্য উপদেষ্টা বলেন, পাচার কৃত অর্থ উদ্ধারে একটি ঘটনায় ১৬ বছর লেগেছে। তবে এখন বেশি সময় লাগবে না। এ নিয়ে সরকার কাজ করছে। ব্যাংক খাতে মানুষের আস্থা ফিরে এসেছে।

তিনি জানান, গত অর্থবছরে রপ্তানি আয় আগের বছরের চেয়ে ১২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। পোশাকখাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কোনো দাবি থাকলে, প্রয়োজনে আলোচনা করা হবে। এসময় শ্রমিকদের কোন উস্কানিতে পা না দেয়ার আহ্বান জানান ড. সালেহউদ্দিন আহমেদ।

T.A.S / জামান

কমেছে বৃষ্টির প্রবণতা, টানা শুষ্ক আবহাওয়ার আভাস

ডিসেম্বর বিজয়ের মাস, কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না

চায়ের দেশে কফির কাপে বদলে যাচ্ছে আড্ডা

কনটেইনার ট্রেনের চাকা লাইনচ্যুত, ঢাকায় ট্রেনের লম্বা সারি

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

বিদায় নেবে মৌসুমি বায়ু, শেষভাগে বৃষ্টি ও লঘুচাপের আভাস

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৯, মামলা ৩১

ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ

উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা