যারা রোহিঙ্গাদের নিতে উপদেশ দিতে আসে, তারা বরং নিয়ে যাক : পররাষ্ট্র উপদেষ্টা
নতুন করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়ে ইউএনএইচসিআর অনুরোধ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ইউএনএইচসিআর চায় আমরা তাদের আশ্রয় দেই। কিন্তু আমরা তাদের কাছেও স্পষ্ট করেছি, আমাদের যে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি, আমাদের ভূমিকা যতগুণ হওয়া উচিত তার চেয়ে বেশিগুণ পালন করেছি। আমাদের পক্ষে আর সম্ভব না।
রবিবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও যোগ করেন, যারা আমাদের উপদেশ দিতে আসে তারা বরং তাদেরকে (রোহিঙ্গা) নিয়ে যাক। এ হলো আমাদের বক্তব্য।
তৌহিদ হোসেন বলেন, আমাদের অবস্থান হচ্ছে এরকম, আমরা খুব স্পষ্টভাবে বলেছি, আমরা আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না। কিন্তু কিছু ঢুকে যাচ্ছে, এটা আমরা জানি। সেটাকে আমরা যতটুকু পারা যায় ঠোকানোর চেষ্টা করছি।
বিজিবি প্রতিদিন ফেরত পাঠাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু একটা বড়সড় এলাকা নিয়ে তারা বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে। সেগুলোকে সব ক্ষেত্রে যে আমরা ধরতে পারছি, সেটা সামর্থ্যেরও কিছু সীমাবদ্ধতা আছে- সে কারণে পারছি না। কিন্তু আমরা যেখানে পারছি সেখানে কিন্তু ফেরত দেওয়া চেষ্টা করছি।
T.A.S / জামান
ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ
উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি
প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই
প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার
যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই
পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন
রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০