রিমান্ডে থাকা সেই পুলিশ কর্মকর্তা কাফী বরখাস্ত
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. আব্দুল্লাহিল কাফীকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। তার বিরুদ্ধে মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে ধানমন্ডি থানায় একটি মামলা এবং হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে। এসব মামলায় তিনি বর্তমানে রিমান্ডে রয়েছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনটিতে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আব্দুল্লাহিল কাফী, বিপি-৮৫১১১৪২৫২১ অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা জেলা (সুপার নিউমারির পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত), সাবেক পুলিশ অফিসার ধানমন্ডি থানা, ডিএমপি ঢাকা হাজারীবাগ থানায় রুজুকৃত মামলা নং-১১, তারিখ ৩০/০৮/২৪ খ্রি. ধারা-৩২৫/৩৮৬/৩৬৪/৩৪৬(১)/৫০৬/৩৪ পেনাল কোড এর ৫ নং এজহারনামীয় আসামি এবং বর্ণিত কর্মকর্তা ওই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেল হাজতে আছেন।
এতে বলা হয়, সেহেতু মো. আব্দুল্লাহিল কাফীকে বিএসআর, পার্ট-১ এর বিধি-৭৩ নোট-১ ও নোট-২ অনুযায়ী ০৩/০৯/২৪ তারিখ থেকে সরাসরি চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। এর আগে গড় ২ সেপ্টেম্বর পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
T.A.S / জামান
ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ
উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি
প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই
প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার
যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই
পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন
রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০