ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

দ্বিতীয়বারের মতো বিদেশে গণ বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন চিকিৎসকরা


ইভা আক্তার, গবি photo ইভা আক্তার, গবি
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ৪:৬

ব্যবহারিক বিষয়ে জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করতে নেপালে পৌঁছেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ৮ম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার (৯ সেপ্টেম্বর) নেপালে পৌঁছানোর বিষয়টি শিক্ষার্থীরা নিশ্চিত করেছেন।

জানা গেছে, নেপালের দ্বিতীয়বারের মতো এ প্রোগ্রামে এগ্রিকালচার এবং ফরেস্টি ইউনিভার্সিটিতে ব্যাচের ২১ জন শিক্ষার্থী ১৫ দিন ইন্টার্ন করবেন। এ সময় শিক্ষার্থীদের সাথে উপস্থিত থাকবেন অনুষদের ক্লিনিক্যাল বিভাগের প্রভাষক ও ইন্টার্ন কো-অর্ডিনেটর ডা. সাবরিনা ফেরদৌস।

নেপাল থেকে ইন্টার্ন চিকিৎসক নিউটন গাইন জানান, বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে ইন্টার্ন করতে নেপালে পা রেখেছি। এখানে আসার পেছনে আমাদের ডিন ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। খুব অল্প সময়ে আমাদের তারা বিদেশে ইন্টার্ন করার ব্যবস্থা করেছেন।

এ বিষয়ে অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান জানান, বিদেশে শিক্ষার্থীরা ওই দেশের ভেটেরিনারি সম্পর্কে জ্ঞান ও সাংস্কৃতিক অনুধাবন করতে পারবে। বিদেশের আধুনিক প্রযুক্তি ও কিভাবে তারা চিকিৎসা দিচ্ছে সে বিষয়ে জানতে পারবে। আশা করি বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষার্থীরা ভেটেরিনারি সেবা দিতে পারবে।

ইন্টার্নশিপের বিষয়ে নেপাল ছাড়াও মালয়েশিয়া, জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে কথা হচ্ছে বলে তিনি জানান। ওই সব দেশের শিক্ষার্থীরা বাংলাদেশে আসবে এবং আমাদের শিক্ষার্থীরা তাদের দেশে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের মে মাসে দেশের প্রথম ও একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি শিক্ষা শুরু হয়। শুরুতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মাত্র ২৫ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেয়। তবে পরবর্তীতে আসন সংখ্যা ৫০-এ উন্নীত হয়। ইতোমধ্যে সাতটি ব্যাচ স্নাতক সম্পন্ন করেছে।

এমএসএম / জামান

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ