সীমান্ত হত্যা দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো করার অন্তরায় : পররাষ্ট্র উপদেষ্টা
সীমান্ত হত্যাকে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার অন্তরায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।
সীমান্তে হত্যা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি দু’দেশের মধ্যে সম্পর্ক খারাপ করে। যখন ভারতের সঙ্গে সম্পর্কের সোনালী অধ্যায় বলা হতো, তখনও সীমান্ত হত্যা হতো।
এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্বের গুঞ্জনের বিষয়টি স্পর্শকাতর উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, এটা যাচাই-বাছাইয়ের দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়; সংশ্লিষ্ট দপ্তরগুলো চাইলে সহযোগিতা করা হবে। রোহিঙ্গা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত দুই থেকে আড়াই হাজার রোহিঙ্গা যুক্তরাষ্ট্রে গেছে। বছরে ২০ হাজার করে ১০ বছরে ২ লাখ রোহিঙ্গাকে নিতে পারে যুক্তরাষ্ট্র।
T.A.S / T.A.S
ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ
উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি
প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই
প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার
যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই
পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন
রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০